• Home
  • জেলার খবর
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ নিয়ে বিস্ফোরক পোস্ট রামগোপাল ভার্মার

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ নিয়ে বিস্ফোরক পোস্ট রামগোপাল ভার্মার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তিনদিন আগে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। বড় ব্যবধানে জয় নিজেদের নামে করেছে গেরুয়া শিবির এবং গড়েছে ইতিহাস। ২০০র বেশি আসন পেয়েছে তারা। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ১০০ আসনও নিজের ঝুলিতে তুলতে পারেনি। ৯ মে বিজেপি সরকারের শপথ গ্রহণ। 

তবে তার আগে বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ তিনি, যা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে পৌঁছে গিয়েছে। বলা ভালো, তীব্র সমালোচনার শিকার হচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। একদিকে বিজেপির তরফ থেকে এর তীব্র নিন্দা করা হচ্ছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পেয়েছেন দলের নেতাদের। 

এই বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন পরিচালক রামগোপাল ভার্মা। নিজের এক্স হ্যান্ডেলে তিনি এক বিস্ফোরক পোস্ট করেন। তাঁর দাবি, অনেক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও এমন অবস্থান তাঁর কাছে অবাক করা বিষয়। তিনি মনে করেন যে মূলত সাংবিধানিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই গণতন্ত্র দাঁড়িয়ে থাকে এবং সেই কাঠামোকে অস্বীকার করা মানেই অমান্যতা দেখানো গণতান্ত্রিক ব্যবস্থার উপর।

Releated Posts

আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল সরকারের অধ্যায়, বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যপাল

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল ৭ তারিখ অবধি। নিয়ম অনুসারে পুরোনো বিধানসভার কার্যকারিতা আর থাকে না…

ByByDebojit Mukherjee May 7, 2026

শুরু হয়েছে রাজ্যের নানা হলে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ দেখানোর পরিকল্পনা

টানা বিতর্ক ও আইনি জটিলতা অতিক্রম করে অবশেষে রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথে এগোলো। শহরের পাশাপাশি জেলার বহু…

ByByDebojit Mukherjee May 7, 2026

চন্দ্রনাথের হত্যা নিয়ে মতামত জানালেন রুদ্রনীল-অগ্নিমিত্রা

ঘটনাটি নিয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন বিজেপি নেতা, তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দাবি করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

অস্বস্তিতে পড়লেন মহুয়া! তাঁকে দেখে চোর স্লোগান সহযাত্রীদের

রাজ্যে পালাবদল ঘটতেই অস্বস্তিতে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কী ঘটেছে তাঁর সঙ্গে? বিমানে তাঁকে পড়তে হলো…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top