দেবজিৎ মুখার্জি, কলকাতা: সম্প্রতি, শেষ হওয়া বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস হারলেও ঘাসফুল শিবিরের সুপ্রিমোর পাশে দাঁড়ালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তৃণমূল সুপ্রিমোর পাশে দাঁড়িয়ে তাঁর উদ্দেশ্যে তিনি বলেন যে তিনি হারেননি। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান ‘ভালো লড়াই’ করার জন্য।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসে তাঁর সঙ্গে দেখা করেন অখিলেশ যাদব। প্রথমে তিনি শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ভালো লড়াই’ দেওয়ার জন্য। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনি হারেননি।” তাঁর অভিযোগ, কারচুপি হয়েছে ভোটে। নির্বাচন প্রভাবিত করেছে বিজেপি, কমিশন ও ‘আন্ডারগ্রাউন্ড শক্তি’ মিলে।
তিনি আরও বলেন, “বেইমানি হয়েছে বাংলার ভোটে। মাল্টি লেয়ার মাফিয়াগিরি হয়েছে এবারের ভোটে। এই নির্বাচন করিয়েছে বিজেপি, নির্বাচন কমিশন, আন্ডারগ্রাউন্ডের লোকজন মিলে। লুট করেছে ভোটে। কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বিরোধীকে হারানোর। ভোট করানো হয়েছে আধিকারিকদের উঁচু পদের লোভ দেখিয়ে।” ইউপির প্রাক্তন মুখ্যমন্ত্রী চিন্তাপ্রকাশ করেছেন ভোট-পরবর্তী হিংসা ও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও। তাঁর অভিযোগ, গেরুয়া শিবির ‘মহিলা-বিরোধী’ এবং তিনি তৃণমূল নেত্রীর পাশে আছেন গণতন্ত্র রক্ষার লড়াইয়ে।



By










