দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় এবার পুলিশ যোগের অভিযোগ তুললেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর বক্তব্য, হত্যার পরিকল্পনায় কাজ করেছে পুলিশের বড় মাথা। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে তাঁদের নজরে এসেছে মধ্যমগ্রামে পুলিশের এক সাব-ইন্সপেক্টরের সন্দেহজনক ভূমিকা।
বৃহস্পতিবার অর্জুন সিং বলেন, “এভাবে চন্দ্রনাথকে হত্যার পরিকল্পনায় কাজ করেছে পুলিশের বড় মাথা। এখন রেকিও প্রযুক্তি-নির্ভর। অনায়াসে করা যায় মোবাইল ট্র্যাক করে। আর এমন ব্যাপারে তো মাস্টারমাইন্ড প্রাক্তন ডিজি, তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ, রাজীব কুমার।”
তিনি আরও বলেন, “আমাদের নজরে এসেছে মধ্যমগ্রামে পুলিশের এক সাব-ইন্সপেক্টরের সন্দেহজনক ভূমিকা। অভিযোগ হয়েছে তাঁর বিরুদ্ধে। দুষ্কৃতীরা যে গাড়ির নম্বর প্লেট লাগিয়ে এসেছিল, তা এখন আছে শিলিগুড়িতে।”



By










