• Home
  • জেলার খবর
  • “আমার আপ্তসহায়ক ছিল বলেই চলে যেতে হল”: শুভেন্দু অধিকারী

“আমার আপ্তসহায়ক ছিল বলেই চলে যেতে হল”: শুভেন্দু অধিকারী

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার মৃত চন্দ্রনাথ রথের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল বারাসাত হাসপাতালে। সেখানে যান শুভেন্দু অধিকারীও। বেরিয়ে তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের এবং নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি দাবি করেন যে চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়েছে যেহেতু তিনি তাঁর আপ্তসহায়ক এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন বলে। 

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “শুধু শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক বলে এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছে বলে খুন করা হলো এক নিষ্পাপ, শিক্ষিত তরুণকে। কোনও অপরাধের ইতিহাস নেই চন্দ্রনাথের। রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল না সরাসরি। ওকে খুন করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহায়ক হওয়ার জন্যই।”

তিনি আরও বলেন, “চন্দ্রনাথ রথকে আমার আপ্তসহায়ক ছিল বলেই চলে যেতে হল। আমি যদি না হারাতাম ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে এই পরিণতি ওর হতো না।” এই হত্যাকে ব্যক্তিগত ক্ষতি বলে জানিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, “ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে রেকি করে। আমার প্রার্থনা তদন্তকারীদের কাছে, এর সঙ্গে জড়িত প্রতিটা লোককে খুঁজে বার করে আইনি পথে ফাঁসিতে ঝোলানো হোক।” প্রসঙ্গত, এই হত্যার তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, তদন্তের দাবি জানানো হয়েছে ভোট-পরবর্তী হিংসায় হত্যা হওয়া তৃণমূল কর্মীদের মৃত্যুরও।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top