দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার বিকেলে কালীঘাটে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বেরিয়ে গণনায় গরমিলের অভিযোগ তোলেন ঘাসফুল শিবিরের জয়ী বিধায়ক কুণাল ঘোষ।
কুণাল ঘোষ দাবি করেন যে কারচুপি ও গরমিল হয়েছে একাধিক আসনে গণনায়। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা। এটা সিম্বলিক। যেভাবে বহু আসনে গরমিল হয়েছে গণনায়, তা ওনার প্রতিবাদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। জোর করে হারিয়ে দেওয়া হয়েছে আমাদের দলকে।”
প্রসঙ্গত, ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফলপ্রকাশ করা হয়েছে। ২০০র বেশি আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, তৃণমূলের দৌড় থেমে গেছে ১০০র নিচে। ২১ তারিখ ভোট রয়েছে ফলতায়। এবার দেখার সেখানে কি হয়।


By










