• Home
  • জেলার খবর
  • টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে রাখতে চান পাপিয়া

টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে রাখতে চান পাপিয়া

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনে টলিপাড়া টালিগঞ্জে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী, তথা অভিনেত্রী, পাপিয়া অধিকারী। তাঁর এই জয়ে ‘লবিবাজি’ শেষ হওয়ার আশা করছেন অনেকে। 

জয়ের পর পাপিয়া অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে যে তিনি বটগাছ হতে চান এবং দলীয় রং না দেখে একসঙ্গে কাজ করতে চান সকল শিল্পীকে নিয়ে। শুধু তাই নয়, তিনি আরও জানান যে টলিউডকে তিনি হলিউডের থেকেও এগিয়ে রাখতে চান। তাঁর বক্তব্য, তাঁর জয় নির্দিষ্ট কোনও গোষ্ঠীর নয়, বরং টালিগঞ্জের প্রত্যেকটা মানুষের এবং সেই শিল্পীদের, যাঁরা ভয় না পেয়ে করতে চান নিজেদের কাজটা।

প্রসঙ্গত, গত কয়েকমাসে একাধিক সমস্যা প্রকাশ্যে এসেছে টলিপাড়ার ভিতরে। সামনে এসেছে কখনও ফেডারেশন, প্রযোজক, আর্টিস্ট ফোরামের বিভিন্ন দাবি।

Scroll to Top