দলের পরাজয়ের পর বিস্ফোরক দাবি কাঞ্চনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর বিস্ফোরক বক্তব্য তুলে ধরলেন দলের বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিক। ঘাসফুল শিবিরে যোগ দেওয়া থেকে ছাড়া, সবটার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা তিনি তুলে ধরেন। যদিও তিনি এটা পরিস্কার করে দেন যে বিজেপিতে যোগ দেওয়ার তাঁর কোনও পরিকল্পনা নেই। যদিও বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন বিধানসভা ভোটে জয়ের পর।

তিনি বলেন, “আমি রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে যোগ দিয়েছিলাম। তবে ভোটে জেতার পরেও কোনও অফিস আমাকে দেওয়া হয়নি। আমি বসতাম উত্তরপাড়ার মাখলায় একটি ক্লাবে। কাজ করতাম সেখান থেকেই। আমি দলকে, দীর্ঘ ৫ বছরে যা কাজ করেছি, তার হিসেব দিয়েছি। কোনওদিন এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা মুখে আনিনি শুধুমা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে। কিন্তু আমার জন্য যে এই রাজনীতির মঞ্চ নয়, তা আমার একটা সময় পর মনে হয়েছে।”

কিন্তু সবকিছুর পর আপাতত কাঞ্চন মল্লিক কাজ করতে চান ইন্ডাস্ট্রিতে। বাকি সময়টা অবশ্যই থাকবে স্ত্রী,সন্তানের জন্য। পাশাপাশি, তিনি এও জানান যে তৃণমূল কংগ্রেসের এই পরাজয় হয়তো হতো না যদি না থাকতো গোষ্ঠীদ্বন্দ্ব।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top