• Home
  • জেলার খবর
  • অভিষেককে বড় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা মমতার

অভিষেককে বড় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: হলদিয়ায় জনসভা থেকে অধিকারী পরিবারকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিতভাবে বলতে গেলে, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আগামীদিনে জেলার দায়িত্ব ঘাসফুল শিবিরের সেনাপতির হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন। 

মঙ্গলবার হলদিয়ার সভা থেকে নাম না করে বিরোধী দলনেতা সহ গোটা অধিকারী পরিবারকে টার্গেট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “সবাই গাড়িতে নীলবাতি, লালবাতি লাগিয়ে ঘুরছে। এত অহংকার তোমাদের। এক ভাই এমপি, এক ভাই এমএলএ, ঢেলে দিয়েছ পুরো পরিবারকে। আমাদের পরিবারে বিধানসভা ভোটে আমি ছাড়া আর কেউ দাঁড়ায়নি।” 

পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর ক্ষোভের বিষয় নিয়েও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিসের এত রাগ ওর উপর? আমি বলে যাচ্ছি অভিষেকই আগামীদিনে দায়িত্ব পাবে মেদিনীপুরের।” ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের লোডশেডিং প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “রাতের বেলায় জেতার পরেও ইভিএম লুট করেছো লোডশেডিং করে। লুট করেছো কাউন্টিং। আমি চিনি যাদের বসিয়েছিলে। আপনাদের সঙ্গে কেউ যদি দুষ্টুমি করে, তুলে রাখবেন তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার আর ছবি।”

Releated Posts

দলের পরাজয়ের পর বিস্ফোরক দাবি কাঞ্চনের

ঘাসফুল শিবিরে যোগ দেওয়া থেকে ছাড়া, সবটার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা তিনি তুলে ধরেন। যদিও তিনি…

ByByDebojit Mukherjee May 6, 2026

বৈঠকে নয়া নির্বাচিত বিধায়কদের কড়া বার্তা মমতার

তাঁর সাফ কথা, দলে থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চলবে না। এখানেই শেষ নয়, তিনি…

ByByDebojit Mukherjee May 6, 2026

‘ব্যান কালচার’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন রুদ্রনীল

রুদ্রনীলের অভিযোগ, অতীতে একাধিক শিল্পী বঞ্চিত হয়েছেন কাজের সুযোগ থেকে। তাঁর আরো বক্তব্য, এর নেপথ্যে মত প্রকাশের স্বাধীনতার…

ByByDebojit Mukherjee May 6, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের

তিনি বলেন, “উনি শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিল আমি হারিনি। পারি না হারতে। এখন সেই অবস্থা ওর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top