দেবজিৎ মুখার্জি, কোচবিহার: ভোটের আগে দলের একাধিক বিধায়ককে অ্যারেস্টের আশঙ্কা প্রকাশ করে চাঞ্চল্য সৃষ্টি করলেন ঘাসফুল শিবিরের অন্যতম দাপুটে নেতা উদয়ন গুহ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন গুহর বক্তব্য, “ইচ্ছাকৃতভাবে কমিশন ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে।” তাঁর দাবি, একটি চিরাচরিত ‘ট্রাবল মেকার্স’ তালিকায় নাম রাখা হয়েছে ঘাসফুল শিবিরের ১০ জন বিধায়কের। তাঁর অভিযোগ, সেই তালিকার ভিত্তিতে ছক কষা হচ্ছে নির্বাচনের আগে বা সেদিন তাঁদের গৃহবন্দি বা গ্রেফতার করার, যাতে তাঁরা সক্রিয় না থাকতে পারেন এলাকায়। সেই তালিকায় নাম নেই গেরুয়া শিবিরের কোনও নেতার।
সেই আশঙ্কা থেকে তিনি দ্বারস্থ হন দিনহাটার মহকুমাশাসকের। তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা চলছে কমিশন ও কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে। পাশাপাশি, ঘাসফুল শিবিরের তরফ থেকে পদ্ম শিবিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নারীদের মধ্যে ‘মাতৃশক্তি কার্ড’ বিতরণের ব্যাপারেও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।



By










