• Home
  • জেলার খবর
  • ভোটের আগে চরম অশান্তি একবালপুরে, আহত বিজেপি প্রার্থী রাকেশ সিং

ভোটের আগে চরম অশান্তি একবালপুরে, আহত বিজেপি প্রার্থী রাকেশ সিং

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের আগে ব্যাপক চাঞ্চল খিদিরপুরের একবালপুরে। তৃণমূল-বিজেপির দফায় দফায় সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও কেন্দ্রীয় বাহিনীর টহল, সব মিলিয়ে সোমবার রাতভোর যুদ্ধের ময়দানের চেহারা নেয় গোটা এলাকা। অভিযোগ, অশান্তির সূত্রপাত বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নির্বাচনী সভাকে ঘিরে। ঘটনায় আহত রাকেশ সিং এবং তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

স্থানীয় সূত্র মারফত খবর, সোমবার বিকেলে রাকেশের সমর্থনে এক সভা চলছিল একবালপুরের হোসেন শাহ রোডে। গেরুয়া শিবিরের অভিযোগ, সভা চলাকালীন ঘাসফুল শিবিরের কর্মীরা একত্রিত হয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একবালপুর থানার সামনে বিক্ষোভে বসেন বিজেপি কর্মীরা দলীয় প্রার্থীর নেতৃত্বে। তাঁরা সভায় বাধা দেওয়া শাসকদলের কর্মীদের শীঘ্র গ্রেপ্তারের দাবি তোলেন। 

তবে থানার সামনে দুই দলের কর্মীরা মুখোমুখি হতে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। থানার সামনেই ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। গেরুয়া শিবিরের বক্তব্য, পুলিশের লাঠির আঘাতে এবং শাসকদলের হামলায় আহত হয়েছেন প্রার্থী রাকেশ সিং। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বিজেপি পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। যদিও পুলিশ অস্বীকার করেছে বিজেপির সভায় তৃণমূলের হামলার অভিযোগ।

Releated Posts

“তৃণমূলীকরণ হবে না বিজেপির”: শমীক ভট্টাচার্য

সাংবাদিকদের মুখোমুখি হয় শমীক ভট্টাচার্যের বক্তব্য, “তৃণমূলীকরণ হবে না বিজেপির। বরদাস্ত করা হবে না কেউ সুযোগ নিয়ে দলীয়…

ByByDebojit Mukherjee May 6, 2026

দলের পরাজয়ের পর বিস্ফোরক দাবি কাঞ্চনের

ঘাসফুল শিবিরে যোগ দেওয়া থেকে ছাড়া, সবটার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা তিনি তুলে ধরেন। যদিও তিনি…

ByByDebojit Mukherjee May 6, 2026

বৈঠকে নয়া নির্বাচিত বিধায়কদের কড়া বার্তা মমতার

তাঁর সাফ কথা, দলে থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চলবে না। এখানেই শেষ নয়, তিনি…

ByByDebojit Mukherjee May 6, 2026

‘ব্যান কালচার’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন রুদ্রনীল

রুদ্রনীলের অভিযোগ, অতীতে একাধিক শিল্পী বঞ্চিত হয়েছেন কাজের সুযোগ থেকে। তাঁর আরো বক্তব্য, এর নেপথ্যে মত প্রকাশের স্বাধীনতার…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top