• Home
  • জেলার খবর
  • কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ইচ্ছাকৃত হেন*স্তা*র অভিযোগ মমতার

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ইচ্ছাকৃত হেন*স্তা*র অভিযোগ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: খড়দহের সভামঞ্চ থেকে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত হেনস্তা’র অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার মুরারইয়ের সভা শেষ করে খড়দহে পৌঁছতে দেরি হওয়া ঘিরে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁকে প্রায় আধঘন্টা আটকে রাখা হয় বিমানবন্দরের রানওয়েতে, যখন অন্য বিমানগুলিকে নামানো হচ্ছিল প্রাধান্য দিয়ে। এখানেই শেষ নয়, তিনি বিষয়টিকে ‘পদ্ধতিগত’ তকমাও দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গেও একই আচরণের অভিযোগ তুলে।

ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দিকে আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি অনেকক্ষণ বেরিয়েছি। আমাকে আধঘন্টা আটকে রাখল রানওয়েতে। মানে সব প্লেন ঘুরিয়ে ঘুরিয়ে নামালো। কালকে ৪০ মিনিট আটকে রেখেছিল হেমন্ত সোরেনের কপ্টারও। এরা এরকমই ব্যবহার করছে আমাদের সঙ্গে। এয়ারপোর্টে আপনি গেলেন তো, লোক বসে আছে বিজেপি। কোনওদিন দেখে না অ্যাক্সিডেন্ট হলে। আর যত দেরি করতে পারে আমাদের।”

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top