২৪০ জন যাত্রী নিয়ে জাভা সাগরে (Java Sea) আশ্চর্য ভাবে হারিয়ে গেছে একটি যাত্রীবাহী জাহাজ। বোর্নিও দ্বীপের বানজারমাসিন জেটি (Banjarmasin Jetty) থেকে ১৪৮ কিলোমিটার দূরে শেষবার জাহাজটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল, তার পর থেকেই সেটি নিখোঁজ।
আচমকা যোগাযোগ বিচ্ছিন্ন
পূর্ব জাভার সুরাবায়া থেকে ২৪০ জন যাত্রী নিয়ে ভেসে পড়া জাহাজটির গন্তব্য ছিল দক্ষিণ কালিমান্তান প্রদেশ। জাভা সাগর দিয়ে গন্তব্যে পৌঁছনোর আগেই জাহাজটি আচমকা হারিয়ে যায়। রাত ২টোয় জাহাজটির সঙ্গে শেষবার যোগাযোগ করা গিয়েছিল, তখন জাহাজ থেকে জানানো হয়েছিল যে সমুদ্রে আবহাওয়া চরম খারাপ।
সমুদ্রে জোরদার তল্লাশি অভিযান
জাহাজটির সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ করতে না পারার পর উদ্ধারকারী দল নিখোঁজ জাহাজের সন্ধান শুরু করেছে। যে নির্দিষ্ট স্থানে শেষবার জাহাজটির অবস্থান পাওয়া গিয়েছিল, সেখানে তল্লাশি জোরদার করা হয়েছে। খারাপ আবহাবয়ার কারণে জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।
যাত্রীদের কোনো খবর না পাওয়ায় তাঁদের পরিবারের মধ্যে উদ্বেগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। নিখোঁজ জাহাজের সন্ধান মিললে যাত্রীদের পরিস্থিতি জানা সম্ভব হবে।
________



By














