• Home
  • জেলার খবর
  • “তার মানে কি কলকাতা বাংলাদেশ?” শাহকে পাল্টা অভিষেকের

“তার মানে কি কলকাতা বাংলাদেশ?” শাহকে পাল্টা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ করেছে বঙ্গ বিজেপির সংকল্পপত্র। তারপরই তৃণমূল ভবন থেকে পাল্টা তোপ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন শাহকে তাঁর একের পর এক করা মন্তব্যের পাল্টা দিয়েছেন ঘাসফুল শিবিরের সেনাপতি। 

শাহের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলা নাকি বাংলাদেশ থেকে পরিচালিত হওয়ার চেয়ে ভালো দিল্লি থেকে চলা। তার মানে কি কলকাতা বাংলাদেশ? মোদি সরকার কেন বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে বাংলাকে?” পাশাপাশি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া নিয়ে তাঁর প্রশ্ন, “শেখ হাসিনা শরণার্থী নাকি অনুপ্রবেশকারী? কী ওনার স্ট্যাটাস? তাঁকে দিল্লিতে রাখা হয়েছে দেড় বছর কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য?”

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মুখে স্বীকার করেছেন যে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে দিল্লি এবং গুজরাট থেকে রাজ্য পরিচালিত হবে। তাঁর দাবি, শাহের কথাতেই স্পষ্ট যে বাঙালির হাতে বাংলার ক্ষমতা থাকবে না। পাশাপাশি, এই প্রশ্নও তোলেন যে কেন মোদি সরকার চুপ ছিল চিন্ময়ানন্দ প্রভুর উপর অত্যাচারের সময়েও।

Releated Posts

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top