দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ ঘাসফুল শিবিরের একাধিক নেতা-কর্মীর।
মঙ্গলবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে গেরুয়া শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ক্যানিং এলাকার তৃণমূলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান-সহ একাধিক স্থানীয় নেতা-কর্মী। বিরোধী দলনেতা, তথা দলের ভবানীপুর ও নন্দীগ্রামের প্রার্থী, শুভেন্দু অধিকারী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই সময়ে শুভেন্দু অধিকারী দাবি করেন যে বিজেপিতে যাঁরা যোগ দিয়েছেন, দুর্নীতির সঙ্গে তাঁরা যুক্ত নন এবং কাজের সুযোগ পাচ্ছিলেন না তৃণমূলের ভিতর থেকেও।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এমন যোগদান গেরুয়া শিবিরকে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করে তুলবে। সেক্ষেত্রে দেখার যে ভোটে এর ফল পায় কিনা তারা।



By










