দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে নৈহাটিতে প্রার্থী করা হয়েছে বঙ্কিমচন্দ্রের বংশধর সুমিত্র চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার তিনি মনোনয়ন জমা দেন বিপুল সংখ্যক সমর্থকদের নিয়ে মিছিলের দ্বারা। তাতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের ৬ জন গেরুয়া শিবিরের প্রার্থী একসঙ্গে মনোনয়ন জমা দেন। তাঁদের সমর্থনে এক বড় মিছিল বের হয় স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত। দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছাস ছিল দেখার মতো।
ব্যারাকপুরের সভামঞ্চ থেকে রাজনাথ সিংয়ের বক্তব্য, “বাংলার মাটি ও মানুষকে আমার প্রণাম। যে উন্মাদনা ও উৎসাহ আপনাদের মধ্যে দেখছি, সেটা থেকেই স্পষ্ট যে এবার পশ্চিমবঙ্গের জনতা ঠিক করে নিয়েছে যে বিজেপি আসবে আর টিএমসি যাবে।” ঘাসফুল শিবিরকে নিশানা করে তিনি বলেন, “অনেক হয়েছে জোড়া ঘাসফুল, বাংলা মাগে কমল ফুল। জোড়া ঘাসফুল হবে ছারখার, দুর্নীতি থাকবে না আর।”



By










