• Home
  • জেলার খবর
  • ‘ঘর ওয়াপসি’ বাবু মাস্টারের, ফিরলেন তৃণমূলে

‘ঘর ওয়াপসি’ বাবু মাস্টারের, ফিরলেন তৃণমূলে

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: আসন্ন বিধানসভা ভোটের মুখে শাসকদল তৃণমূল কংগ্রেসে ফিরলেন ফিরোজ কামাল গাজী, ওরফে বাবু মাস্টার। তাঁর ‘ঘর ওয়াপসি’ ঘটে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক অনুষ্ঠানের দ্বারা। জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন দলীয় পতাকা তুলে দেন তাঁর হাতে। হাজির ছিলেন সুরজিৎ মিত্র সহ কয়েকজন শীর্ষ নেতা।

প্রসঙ্গত, একসময়ে বাবু মাস্টারের ঘাসফুল শিবিরের দাপুটে সংগঠক হিসেবে নাম ছিল। তবে ২০২০ সালের ডিসেম্বরে তিনি বিজেপিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা থেকে দলবদল করে। কিন্তু সময়ের সাথে সাথে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব বৃদ্ধি পেতে থাকে এবং অবশেষে তিনি দল ছাড়েন। 

পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ক্ষমা চান ফিরোজ কামাল গাজী এবং দলে প্রত্যাবর্তনের ইচ্ছাপ্রকাশ করেন। অবশেষে তিনি ভোটের মুখে তৃণমূল কংগ্রেসে ফেরেন। এবার দেখার বিষয় যে আগামীদিনে তিনি তৃণমূলেই থাকেন নাকি ফের দলবদল করেন।

Releated Posts

শুভেন্দুর কড়া নির্দেশের পর তিলজলায় বুলডোজার অভিযান

কলকাতা পুরসভা এবং কেএমডিএ বুধবার যৌথভাবে অভিযান চালায় তিলজলা এলাকায়। সেখানে পৌঁছায় বেশ কয়েকটি বুলডোজার। এরপর শুরু হয়…

ByByDebojit Mukherjee May 13, 2026

আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুললেন নির্যাতিতার মা, তথা পানিহাটির…

ByByDebojit Mukherjee May 13, 2026

তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমা

সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমাকে ঘিরে চাঞ্চল্য নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুলিশ…

ByByDebojit Mukherjee May 13, 2026

“বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা…

ByByDebojit Mukherjee May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top