• Home
  • জেলার খবর
  • পর্ণশ্রী কাণ্ড: রত্না চট্টোপাধ্যায়কে নোটিস পাঠাল কলকাতা পুলিশ

পর্ণশ্রী কাণ্ড: রত্না চট্টোপাধ্যায়কে নোটিস পাঠাল কলকাতা পুলিশ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পর্ণশ্রী কাণ্ডে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে এবার নোটিস পাঠাল কলকাতা পুলিশ। তাঁকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। কমিশনের কঠোর নির্দেশের জেরে এই ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। গেরুয়া শিবিরের অভিযোগ, ঘাসফুল শিবিরের কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে পোস্টার-ব্যানার ছেঁড়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছেন, এমনকি তার প্রমান রয়েছে সিসিটিভি ফুটেজেও। প্রথমে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয় বিজেপি, যার ফলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি চালানো হয় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে। 

পরিস্থিতি এতটাই উগ্র হয়ে ওঠে যে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। অন্যদিকে, রত্না চট্টোপাধ্যায় পাল্টা বিজেপি সমর্থকদের বিরুদ্ধে তাঁদের পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ তোলেন। এই ব্যাপারে আলাদা অভিযোগ দায়ের করা হয় থানায়। তবে শেষ অবধি কমিশনের হস্তক্ষেপে সোমবার সকালে তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে। ৬ জন তৃণমূল কর্মীকে গ্রেফতারও করা হয়েছে। এবার রত্না চট্টোপাধ্যায়কে নোটিস পাঠালো কলকাতা পুলিশ। সেক্ষেত্রে দেখার যে আগে কি হয়।

Releated Posts

কাকভোরে অভিষেকের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি শালবনি থানার পুলিশের

শনিবার সাতসকালে তাঁর কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি চালানো হয় শালবনি থানার পুলিশের তরফ থেকে। এই অভিযান তাঁর আপ্ত…

ByByHafizur Rahaman Jun 13, 2026

সাতসকালে মদনের বাড়িতে ইডি, পড়তে চলেছেন বিপাকে?

শনিবার সকালে তাঁর ভবানীপুর সহ একাধিক বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত…

ByByHafizur Rahaman Jun 13, 2026

সই জালিয়াতি কাণ্ডে এবার কুনালকে তলব সিআইডির

সই জালিয়াতি মামলার তদন্তে এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির।…

ByByHafizur Rahaman Jun 12, 2026

“যাঁদের দরকার, তাঁরা পাবেন” দুর্গাপুজোর অনুদান নিয়ে কড়া অবস্থান শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “যাঁরা সেই টাকার উপর নির্ভর করে পুজোর ব্যবস্থা করেন, অনুদান তাঁদেরকেই দেওয়া হবে। যাঁদের দরকার…

ByByHafizur Rahaman Jun 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top