দেবজিৎ মুখার্জি, কলকাতা: বেহালার পর্ণশ্রী কাণ্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের পর এবার সেই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করল ৬ জন তৃণমূল কর্মীকে। সামনেই নির্বাচন। তার আগে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
রবিবার দুপুরে পর্ণশ্রী এলাকায় গেরুয়া শিবিরের এক নির্বাচনী কার্যালয়ে আক্রমণের অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর দাবি, দলের পোস্টার, পতাকা ও হোর্ডিং ছিঁড়ে ফেলার পাশাপাশি ভাঙচুর চালানো হয় কার্যালয়ে। এমনকি সামনে এসেছে এক ল্যাপটপ চুরি যাওয়ার অভিযোগও। প্রতিবাদ জানাতে বিজেপি কর্মী-সমর্থকরা ধর্নায় বসেন পর্ণশ্রী থানার সামনে।
এই ঘটনায় পুলিশের তরফ থেকে তদন্তে নামা হয় বিজেপি নেতা মনোজ হালদার যেই অভিযোগ দায়ের করেছেন, তার ভিত্তিতে। অভিযোগে তৃণমূল প্রার্থীর পাশাপাশি উল্লেখ করা হয় একাধিক কর্মীর নামও। তদন্তের ভিত্তিতে গ্রেফতার করা হয় ৬ জনকে। তাঁরা কাজল রায়, তাপস আইচ, পূরণ গুরুং, মন্টি সিংহ, দেবাশিস নাগ এবং আকাশ থাপা। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায়, তাঁদের বিরুদ্ধে, মামলা রুজু করা হয়েছে।



By












