• Home
  • জেলার খবর
  • বাংলায় বিধানসভা নির্বাচন: অন্য রাজ্য থেকে প্রায় ৩ হাজার সশস্ত্র পুলিশ নিয়ে আসার সিদ্ধান্ত কমিশনের

বাংলায় বিধানসভা নির্বাচন: অন্য রাজ্য থেকে প্রায় ৩ হাজার সশস্ত্র পুলিশ নিয়ে আসার সিদ্ধান্ত কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, নিরাপত্তাকে সামনে রেখে, আরো কড়া পদক্ষেপ কমিশনের। ভোট যাতে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে হয়, তা নিশ্চিত করতে শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, এবার অন্য রাজ্য থেকে বাড়তি সশস্ত্র পুলিশ নিয়ে আসার সিদ্ধান্তও নিল কমিশন।

কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে প্রায় ২ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বাংলায় প্রথম দফার নির্বাচনের জন্য, যার মধ্যে ইতিমধ্যেই তৈরি রয়েছে ৪৮০ কোম্পানি। কিন্তু এত অজস্র বাহিনী থাকা সত্ত্বেও প্রায় ৩ হাজার সশস্ত্র পুলিশ নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা আরও মজবুত করতে।

এই বাহিনী মূলত আসবে উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ সহ বেশকিছু রাজ্য থেকে বলে খবর। এই বাহিনী ধাপে ধাপে ১৩ এপ্রিল থেকে বাংলায় পৌঁছতে শুরু করবে। কমিশনের এমন পদক্ষেপকে কেন্দ্র করে জোরদার রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাংলায়। এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়। ভোটের আগে আর কি নতুন পদক্ষেপ নেয় কমিশন, সেটাই এখন দেখার।

Releated Posts

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top