• Home
  • জেলার খবর
  • পর্ণশ্রী কাণ্ডে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

পর্ণশ্রী কাণ্ডে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বেহালার পর্ণশ্রী এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রুজু পুলিশের।

ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। গেরুয়া শিবিরের অভিযোগ, ঘাসফুল শিবিরের কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে পোস্টার-ব্যানার ছেঁড়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছেন, এমনকি তার প্রমান রয়েছে সিসিটিভি ফুটেজেও। প্রথমে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয় বিজেপি, যার ফলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি চালানো হয় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে। 

পরিস্থিতি এতটাই উগ্র হয়ে ওঠে যে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। অন্যদিকে, রত্না চট্টোপাধ্যায় পাল্টা বিজেপি সমর্থকদের বিরুদ্ধে তাঁদের পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ তোলেন। এই ব্যাপারে আলাদা অভিযোগ দায়ের করা হয় থানায়। তবে শেষ অবধি কমিশনের হস্তক্ষেপে সোমবার সকালে তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে। কমিশনের নির্দেশে পুলিশের এমন পদক্ষেপ এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এবার দেখার যে আগে কি হয়।

Scroll to Top