• Home
  • জেলার খবর
  • আলিমুদ্দিন স্ট্রিট থেকে ইস্তেহার প্রকাশ বামফ্রন্টের

আলিমুদ্দিন স্ট্রিট থেকে ইস্তেহার প্রকাশ বামফ্রন্টের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে ইস্তেহার প্রকাশ বামফ্রন্টের। মোট ২২টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে তাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিরোধী হিসেবে এতদিন ধরে যে ভাতার সমালোচনা করেছিল বামফ্রন্ট, এবার তার গুরুত্ব তারা কার্যত মেনে নিল। অর্থাৎ বন্ধ করা হবে না বর্তমানে দেওয়া সামাজিক ভাতা। 

প্রত্যেক মাসে ১০০ ইউনিট অবধি বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে সেই পরিবারগুলিকে, যারা আয়করদাতা নন এবং অর্ধেক দামে বিদ্যুৎ পাওয়া যাবে ২০০ ইউনিট অবধি। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রত্যেক পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেওয়ার এবং সব সরকারি শূন্যপদ পূরণ ৫ বছরের মধ্যে।

এছাড়া অভয়া বাহিনী তৈরি করার পরিকল্পনার কথাও বলা হয়েছে নারী সুরক্ষার জন্য। ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে যুব সমাজকে সমাজসেবা ও উৎপাদনমুখী কাজে যুক্ত করে। পাশাপাশি, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রবীণদের জন্য মাসিক ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ও স্বাস্থ্য পরিষেবার।

Releated Posts

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

বাইরে বেরোতেই ডিম হামলা অরূপের উপর

প্রায় ৩ ঘন্টা পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। পুলিশি ঘেরাটোপে বাইরে বেরোতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া…

ByByHafizur Rahaman Jun 18, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন উদযাপন শুরু হবে ১৯ তারিখ ‘রান ফর যোগা’ কর্মসূচির দ্বারা। ২০…

ByByHafizur Rahaman Jun 18, 2026

আলিপুর আদালতের অন্দরে অরূপ বিশ্বাস, হাতে ডিম নিয়ে বাইরে বিক্ষোভ

জানা যায়, উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় তিনি যেই ঘরে ছিলেন, তার আলো পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top