• Home
  • জেলার খবর
  • প্রথম দফার ভোটের আগে ৪০ জন তারকা প্রচারকদের তালিকা প্রকাশ তৃণমূলের

প্রথম দফার ভোটের আগে ৪০ জন তারকা প্রচারকদের তালিকা প্রকাশ তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট ২৩ তারিখে ১৫২টি আসনে। ইতিমধ্যেই তা সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রচারে গতি বাড়াতে, প্রথম দফা ভোটের আগে, তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল ঘাসফুল শিবির। ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, রয়েছে সুব্রত বক্সি সহ একাধিক হেভিওয়েট নেতার নামও। বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে অনুব্রত মণ্ডলের নাম, যিনি অনেকদিন ধরে পরিচিত দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে। তবে সবচেয়ে বড় বিষ্ময়, এই তালিকায় জায়গা পেয়েছেন কয়েকদিন আগে বাম থেকে তৃণমূল কংগ্রেসে আসা প্রতীক উর রহমান। 

এছাড়াও তালিকায় রয়েছে সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিকের নাম। প্রথম দফার নির্বাচনে যেই জেলাগুলিতে ভোট রয়েছে, সেখানে কাজে লাগানো হবে এই তারকা প্রচারকদের। বিশেষ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে দলকে চাঙ্গা করার পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর জন্য।

Releated Posts

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তার কালো ছায়া নেমে এসেছে পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দাদের উপর। তাঁদের বক্তব্য, উচ্ছেদ…

ByByHafizur Rahaman Jun 17, 2026

উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগর স্টেশন চত্বরে, পুলিশের সাথে হাতাহাতি সিপিআইএম-সিটু-এসইউসিআই কর্মীদের

যদিও শেষ পর্যন্ত রেল সফল হয় উচ্ছেদ অভিযানে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় যাবতীয় সব অবৈধ দোকান ও…

ByByHafizur Rahaman Jun 17, 2026

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top