দেবজিৎ মুখার্জি, বাঁকুড়া: বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরায় দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে গেরুয়া শিবিরের প্রার্থী শৌভিক পাত্রকে আক্রমণ করেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ফেলে দিই যে পচা মাল, তাদের মাথার উপর বসায় বিজেপি। থানায় আগে অভিযোগ দায়ের হয়েছে এখানের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। একসময় ছিল আমাদের দলের ছাত্র সংগঠনে।”
দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সকলে জানেন আমাদের প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর পরিচিতি। সকলে দেখেছেন তার দক্ষতা, মানুষের পাশে থাকার মানসিকতা। তিনি সংগঠক থেকে ব্লক যুব তৃণমূল সভাপতি হয়েছেন ধাপে ধাপে। প্রার্থী ও হয়েছেন উপনির্বাচনে লড়ে। এবার জয় শুধু সময়ের অপেক্ষা।”



By










