• Home
  • জেলার খবর
  • ভোটের আগে ধাক্কা রাজ্যের, আদালত হস্তক্ষেপ করল না কমিশনের সিদ্ধান্তে

ভোটের আগে ধাক্কা রাজ্যের, আদালত হস্তক্ষেপ করল না কমিশনের সিদ্ধান্তে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেলো রাজ্য। কী সেই ধাক্কা? প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের বদলির বিরোধিতা করে যে মামলাগুলি দায়ের করা হয়েছিল, তাতে কলকাতা হাই কোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। তারা খারিজ করে দিল মামলাগুলি। সুতরাং ভোটের আগে কমিশনের বদলি সিদ্ধান্ত জারি থাকল। 

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকে একের পর এক বদলি করে চলেছে কমিশন, যা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে বাংলায়। প্রতিনিয়ত বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। যদিও ঘাসফুল শিবিরের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে অপরপক্ষ। গেরুয়া শিবিরের মতে কমিশন একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। 

বিষয়টির জল গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্ত। জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অর্ক কুমার নাগ এবং বদলিতে স্থগিতাদেশের আবেদন জানান। কোর্টে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আবেদনকারীর পক্ষে। সোমবার আরো একটি মামলা দায়ের করা হয় ২৬৭ জন আধিকারিককে সরানোর বিরোধিতা করে। 

তবে শেষমেষ যাবতীয় সবকিছু খতিয়ে দেখে আদালতের তরফ থেকে দুটি মামলাই খারিজ করে দেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমনটা হওয়া রাজ্য সরকারের কাছে একটা ধাক্কার সমান। ওয়াকিবহাল মহলের মতে, এখানেই থেমে যাবে না রাজ্য সরকার এবং বড় কিছু করার পরিকল্পনা করতে পারে তারা। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে এই অধ্যায়ে আর কি হয়। কমিশন কি করে বা তার পালটা রাজ্য সরকার কি করে, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে এবং সেদিকেই নজর থাকবে সকল রাজ্যবাসীর।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top