• Home
  • জেলার খবর
  • “প্রার্থী তুলে নেব ২৯১টা আসন থেকে” কীসের ভিত্তিতে অভিষেকের হুঁশিয়ারি?

“প্রার্থী তুলে নেব ২৯১টা আসন থেকে” কীসের ভিত্তিতে অভিষেকের হুঁশিয়ারি?

Image

দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: সোমবার ঝালদায় জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আক্রমণ করেন বিজেপিকে। গেরুয়া শিবিরের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ঘাসফুল শিবিরের সেনাপতি সমস্ত আসন থেকে প্রার্থী তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় জনসভা থেকে বেশ কয়েকটি ইস্যুতে আক্রমণ করেন বিজেপিকে। সেই সভা থেকে তিনি জানান যে কেন্দ্র রাজ্যের সঙ্গে আর্থিক বঞ্চনা করেছে। তাঁর অভিযোগ, গেরুয়া শিবিরের তরফ থেকে কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখা হয়েছে গ্রামীণ উন্নয়ন এবং সামাজিক প্রকল্পের ক্ষেত্রে। 

এই ব্যাপারে ঝালদা থেকে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “গত ৫ বছরে উনি যদি প্রমাণ করতে পারেন যে মোদি সরকারের তরফ থেকে এক পয়সাও বরাদ্দ দেওয়া হয়েছে আবাস যোজনায় গরিব মানুষের জন্য, তাহলে প্রার্থী তুলে নেব ২৯১টা আসন থেকে।”

তাঁর আরও অভিযোগ, রাজ্যবাসী বিজেপিকে ভোট দিলেও পরে প্রাপ্য প্রকল্পের অর্থ থেকে বঞ্চিত করা হয়েছে সেই মানুষদের। তিনি এও দাবি করেন যে আবাস প্রকল্প থেকে শুরু করে ১০০ দিনের কাজ, কেন্দ্রীয় বরাদ্দ আটকে রয়েছে একাধিক ব্যাপারে।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top