• Home
  • জেলার খবর
  • মুসলিম ভোট বাদ দিলে মমতাকে হারানো সম্ভব? জবাবে যা বললেন সাবিনা ইয়াসমিন

মুসলিম ভোট বাদ দিলে মমতাকে হারানো সম্ভব? জবাবে যা বললেন সাবিনা ইয়াসমিন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে কি হারানো সম্ভব যদি বাদ দেওয়া হয় মুসলিম ভোট? এবার এই প্রশ্নের উত্তর ধরনা মঞ্চ থেকে দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কী বক্তব্য তাঁর? বিজেপির এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে এমন পরিস্থিতিতে আরো শক্তি পান মুসলিমরা। পাশাপাশি এও জানান যে এখন সকলে মাছ ধরতে চাইছে ঘোলা জলে। 

সম্প্রতি, প্রকাশিত হয়েছে এসআইআরের অসমাপ্ত চূড়ান্ত তালিকা। তাতে দেখা গিয়েছে যে বাদ গিয়েছে প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম। এখানেই শেষ নয়, আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছেন ৬০ লক্ষেরও বেশি ভোটার। বিষয়টি জনসম্মুখে আসতেই তীব্র কটাক্ষ করা হয় শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে শুক্রবার, ৬ মার্চ, প্রতিবাদ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রভাবশালী নেতারা ধর্মতলায় ধরনায় বসবেন।

ঘোষণা অনুযায়ী এদিন ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের একাধিক প্রভাবশালী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও। মঞ্চ থেকে তিনি গেরুয়া শিবির ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। এরপর একেক করে অনেকে বক্তব্য রাখেন। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন নিজের বক্তব্যে এই প্রশ্নের উত্তর দেন যে মুসলিম ভোট বাদ দিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা যাবে কিনা।

সাবিনা ইয়াসমিন বলেন, “স্যালুট জানাচ্ছি তাঁদের, যাঁরা আজ রাজ্যের মানুষদের পাশে দাঁড়িয়েছেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে।” এরপরই তিনি মূল বক্তব্যে আসেন। রাজ্যের মন্ত্রীর বক্তব্য, “বিজেপি বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে যদি মুসলিম ভোট বাদ দেওয়া যায়। এটি ভুল কথা। আরো শক্তি পাই আমরা লড়াই করার।” তাঁর সংযোজন, “এখন সকলে মাছ ধরতে চাইছে ঘোলা জলে।”

Releated Posts

মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর বিশেষ বার্তা শুভেন্দুর

রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর বিশেষ বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার করে দেন যে আমির…

ByByDebojit Mukherjee May 8, 2026

দলের ৫ মুখপাত্রকে শোকজ তৃণমূলের

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার পর তাঁরা জনসম্মুখে ক্ষোভ উগরে দিয়েছিলেন দলে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। সুতরাং ঘাসফুল…

ByByDebojit Mukherjee May 8, 2026

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

রাজ্যের সর্বোচ্চ নেতার দায়িত্ব কাকে দেওয়া যায়, তা ঠিক করতে কলকাতার মাটিতে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByDebojit Mukherjee May 8, 2026

নয়া বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন

শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এক আলাদা সাজে সেজে উঠছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। যেহেতু আগামীকাল রবীন্দ্রজয়ন্তী, তাই বাজবে রবীন্দ্রসঙ্গীত। পাশাপাশি…

ByByDebojit Mukherjee May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top