• Home
  • জেলার খবর
  • “বাহিনী এলেই রুট মার্চ” পুলিশ প্রশাসনকে নির্দেশ কমিশনের

“বাহিনী এলেই রুট মার্চ” পুলিশ প্রশাসনকে নির্দেশ কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে জোড় আলোচনা চলছে গোটা বাংলায়। সব ঠিকঠাক থাকলে, মার্চ মাসের প্রথম দিকেই ঘোষণা করে দেওয়া হতে পারে ভোটের দিনক্ষণ। তবে তার আগেই বাংলায় পা রাখবে কেন্দ্রীয় বাহিনী। এই বিষয়ে সোমবার বৈঠক হয় রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের এবং পরিষ্কার করে দেওয়া হয়ে যায় কোনমতেই বাহিনীকে বসিয়ে রাখা যাবে না এবং প্রশাসনকে স্পর্শকাতর বুথগুলির তালিকাও তৈরি করতে হবে। 

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযুষ পাণ্ডে, ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, সিআরপিএফের আইজি সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথাবার্তার পাশাপাশি বেশ কয়েকটি সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হয় বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে যে পুলিশ প্রশাসনকে, বাহিনী পা রাখলেই, দ্রুত রুট মার্চের নির্দেশ দেওয়া হয়েছে। কোন এলাকাগুলিতে রুট মার্চ হবে, তা কমিশনকে জানাতে হবে। রাজ্য পুলিশের ডিজি এবং অবজার্ভার পুরো বিষয়টি নজরে রাখবেন। কমিশনের তরফ থেকে বাহিনীর যাতায়াতের ও থাকার জায়গার ব্যবস্থার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে পশ্চিমবঙ্গে। ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। মার্চ মাসের প্রথম দিনের মধ্যে রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ১০ তারিখের মধ্যে আসছে আরো ২৪০ কোম্পানি। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে।

পয়লা মার্চে যেই ২৪০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসছে, তাতে থাকছে ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, ২১ কোম্পানি সিআইএসএফ, ২৭ কোম্পানি আইটিপিবি এবং ২৭ কোম্পানি এসএসবি। অন্যদিকে, ১০ তারিখের মধ্যে যে ২৪০ কোম্পানি আসছে, তাতে থাকছে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি টিআইবিপি এবং ১৯ কোম্পানি এসএসবি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এতকিছু করে পশ্চিমবঙ্গের সরকার গঠন করতে পারে কিনা বিজেপি।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top