• Home
  • জেলার খবর
  • “কী করে আলিমুদ্দিনের ঘরের খবর বাইরে?” প্রশ্ন ক্ষুব্ধ প্রতীকের

“কী করে আলিমুদ্দিনের ঘরের খবর বাইরে?” প্রশ্ন ক্ষুব্ধ প্রতীকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “দলের কথা যারা বাইরে এনেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন” বুধবার ‘আনন্দবাজার ডটকম’এর সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রতীক উর রহমান। কী বক্তব্য তাঁর? ডায়মন্ড হারবারের তরুন নেতা প্রশ্ন তোলেন যে কীভাবে আলিমুদ্দিনের ভেতরের খবর বাইরে বেরোচ্ছে? শুধু তাই নয়, তিনি এটাও পরিষ্কার করে দেন যে দলের সঙ্গে তিনি বসতে রাজি, তবে যদি না হয়, তাহলে তিনি বুঝবেন যে কোনও কাছের লোককে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। 

বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার চরিত্র প্রতীক উর রহমান। গত সোমবার তিনি সিপিএমকে রাজ্য ও জেলা কমিটি থেকে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা চিঠি মারফত জানিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই বঙ্গ রাজনীতিতে পড়ে যায় হইচই। তার উপর বিষয়টি অন্য পর্যায়ে পৌঁছে যায় যখন শোনা যায় যে তিনি নাকি ঘাসফুল শিবিরের পতাকা ধরবেন। যদিও তিনি সরাসরি জানাননি যে আদৌ শাসক শিবিরে যোগ দেবেন কিনা। তবে এটা পরিষ্কার করে দিয়েছেন যে অনেক দলই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে।

এমন পরিস্থিতিতে প্রতীক উরের মান ভাঙ্গানোর জন্য বিমান বসুর তরফ থেকে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। এই প্রসঙ্গে প্রতীক জানিয়েছেন যে একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে এবং তাতে বিমান বসু তাঁকে আলিমুদ্দিনে বৈঠকে বসার প্রস্তাব দেন। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি নাকি বর্ষিয়ান বাম নেতাকে জানিয়েছেন, “আমি অমান্য করতে পারি না আপনার আদেশ। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আপনার মুখোমুখি আমি হতে পারব না।” 

অর্থাৎ প্রতীক পরিষ্কার করে দেন যে বিমান বসুর প্রতি শ্রদ্ধা থাকলেও দলের কাজকর্মের প্রতি তিনি অত্যন্ত অসন্তুষ্ট। তাঁর অভিযোগ, দলকে বেশ কিছু বিষয়ে জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি। বারংবার একই জিনিস ঘটতে থাকার কারণে তিনি এই পথে হেটেছেন। বর্তমানে তিনি সরে আসেননি নিজের অবস্থান থেকে এবং সেই কারণে বিমান বসু হস্তক্ষেপ করা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি।

তবে দলের গোপন বিষয় বাইরে আসায় বেশ ক্ষুব্ধ প্রতীক। ইতিমধ্যেই তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপে দেওয়া চিঠি জনসম্মুখে আসা নিয়ে। ‘আনন্দবাজার ডটকম’কে সাক্ষাৎকারে তিনি বলেন, “একটা নম্বর থেকে ফোন আসে। বিমানদা কথা বলেন। সেটা তিনজনের জানার কথা – আমার, বিমানদা ও যেই ব্যক্তির নম্বর থেকে ফোন এসেছিল। বাইরে বলার লোক নন বিমানদা। ফোন যার নম্বর থেকে এসেছিল তিনিও বিশ্বস্ত। আমিও বলিনি বাইরে। তাহলে কি করে আলিমুদ্দিনের ঘরের ও হোয়াটস্যাপ গ্রুপের খবর বাইরে যাচ্ছে।”

তিনি আরো বলেন, “দেখা করতে যেতাম আমি বিমানদার সঙ্গে গোপনীয়তা থাকলে। দলের খবর যারা বাইরে এনেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দলকে বাঁচাতে চাইলে এখনই ব্যবস্থা নিন। পার্টির সঙ্গে বসতে আমি রাজি। যদি না করা হয়, তাহলে আমি বুঝবো যে কোনও কাছের লোককে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। ফরেনসিক ল্যাবে পাঠানো হোক সকলের ফোন। আমি রাজি আছি আমার ফোন দিতে।”

Releated Posts

উদয়ন গুহকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো উত্তেজিত জনতার

চোখের নিমেষে পরিস্থিতি উগ্র হয়ে উঠলে পুলিশ রীতিমতো হাবুডুবু খায় ভিড় সামাল দিতে। কেন্দ্রীয় বাহিনীও ময়দানে নামে পরিস্থিতি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top