• Home
  • জেলার খবর
  • “এক হতে হবে ধর্মনিরপেক্ষ দলগুলিকে” সেলিম-হুমায়ুন বৈঠকে অসন্তুষ্ট নওশাদ? 

“এক হতে হবে ধর্মনিরপেক্ষ দলগুলিকে” সেলিম-হুমায়ুন বৈঠকে অসন্তুষ্ট নওশাদ? 

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সেলিম-হুমায়ুনের জোট আলোচনা নিয়ে জোর চর্চা চলছে বঙ্গ রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই, তা নিয়ে অবস্থান জানিয়ে ফেলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে হাত ও গেরুয়া শিবির। সকলেরই সমালোচনার মুখে পড়তে হয়েছে দুজনকে। বিস্তারিতভাবে বলতে গেলে, অধিকাংশই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। দুজনের বৈঠক এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে আলোচনার বিষয়। 

এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কী বললেন তিনি? তাঁর মতে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাজিত করতে হলে একসাথে লড়তে হবে সমস্ত ধর্মনিরপেক্ষ দলকে। যদিও এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে তিনি ঠিক করে দিতে পারেন না কে কার সঙ্গে জোট বা বৈঠক করবে।

নওশাদ সিদ্দিকী বলেন, “২৬এর নির্বাচনে আসল লক্ষ্য তৃণমূল ও বিজেপিকে পরাজিত করা। তার জন্য এক হতে হবে সকল ধর্মনিরপেক্ষ দলগুলিকে। তবে কে কার সঙ্গে বৈঠক করবে বা কে কার সঙ্গে জোট করবে, সেটা ঠিক করে দিতে পারি না আমি।” স্বাভাবিকভাবেই আইএসএফ বিধায়কের এই মন্তব্যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে তিনি কি বিষয়টিকে ভালো চোখে নিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার শহরের এক হোটেলে বৈঠক হয় সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম ও জনতা উন্নয়ন পার্টির প্রধান, তথা সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, হুমায়ুন কবিরের। দুজনের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয় এবং আলোচনা হয়েছে জোট নিয়ে। যদিও জোটের পথে হাঁটা হবে কিনা, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি সেলিম। অন্যদিকে, হুমায়ুন কবীর স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি বামেদের সঙ্গে জোট করতে প্রস্তুত। এবার দেখার বিষয় আগামীদিনে কি হয়। শেষ পর্যন্ত দুজনে একে অপরের হাত ধরে কিনা, এটাই এখন বড় প্রশ্ন।

Releated Posts

টলিউডকে হলিউডের থেকেও এগিয়ে রাখতে চান পাপিয়া

জয়ের পর পাপিয়া অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে যে তিনি বটগাছ হতে চান এবং দলীয় রং না দেখে…

ByByDebojit Mukherjee May 6, 2026

“তৃণমূলীকরণ হবে না বিজেপির”: শমীক ভট্টাচার্য

সাংবাদিকদের মুখোমুখি হয় শমীক ভট্টাচার্যের বক্তব্য, “তৃণমূলীকরণ হবে না বিজেপির। বরদাস্ত করা হবে না কেউ সুযোগ নিয়ে দলীয়…

ByByDebojit Mukherjee May 6, 2026

দলের পরাজয়ের পর বিস্ফোরক দাবি কাঞ্চনের

ঘাসফুল শিবিরে যোগ দেওয়া থেকে ছাড়া, সবটার নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা তিনি তুলে ধরেন। যদিও তিনি…

ByByDebojit Mukherjee May 6, 2026

বৈঠকে নয়া নির্বাচিত বিধায়কদের কড়া বার্তা মমতার

তাঁর সাফ কথা, দলে থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চলবে না। এখানেই শেষ নয়, তিনি…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top