• Home
  • জেলার খবর
  • “ওরা ঠিক করবে?” অমর্ত্য সেনকে শুনানিতে ডাকায় ক্ষুব্ধ মমতা

“ওরা ঠিক করবে?” অমর্ত্য সেনকে শুনানিতে ডাকায় ক্ষুব্ধ মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পিতার সঙ্গে মাত্র ১৫ বছর বয়সের পার্থক্য হওয়ায় এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে। শুক্রবার রেড রোডে সুভাষ স্মরণের মঞ্চ থেকে সেই বিষয়টি তুলে কেন্দ্রকে তোপ দাগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, “এবার কি ওরা এটাও ঠিক করে দেবে কে কার সঙ্গে প্রেম করবে?” শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এই প্রশ্নও তোলেন যে সন্তান জন্মানোর আগেও কি অনুমতি নিতে হবে। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শুনানিতে গেলে এখন প্রশ্ন করা হচ্ছে যে কীভাবে পাঁচ ছেলেমেয়ে? কীভাবে এত পার্থক্য কম বাবার সঙ্গে বয়সের? কোথায় জন্মশংসাপত্র? আরে হোম ডেলিভারি হতো তো ২০০২ সালের আগে। ৯০ বছরের বৃদ্ধাকে দেখছি হিয়ারিংয়ে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স করে। এটা অপমান মায়েদের, বয়স্কদের।” এরপরই মুখ্যমন্ত্রী রাগের সঙ্গে বলেন, “কে কবে বিয়ে করবে এবার ওরা ঠিক করে দেবে? ওরা ঠিক করে দেবে প্রেমটা? কে কি খাবে, কি পড়বে, অনুমতি নিতে হবে বাচ্চা জন্মানোর আগে?”

প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে এসআইআরের শুনানি পর্ব চলছে। এই পর্যন্ত একাধিক রাজ্যবাসীকে ডাকা হয়েছে, যার মধ্যে রয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিরা। তৃণমূল কংগ্রেস গোড়া থেকেই এর বিরোধিতা করেছিল। দলের নেতাদের বক্তব্য, এভাবে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে। যদিও বিজেপি তৃণমূলের এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে। এবার দেখার বিষয় যে এসআইআর করে শেষ পর্যন্ত লাভ করতে পারে কিনা গেরুয়া শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে এর কি প্রভাব পড়বে? ফায়দা তুলতে পারবে বিজেপি নাকি দাপট অব্যাহত থাকবে ঘাসফুল শিবিরের? তা বলবে সময়।

Scroll to Top