• Home
  • জেলার খবর
  • “কেন কিনারা হলো না?” নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে প্রশ্ন মমতার

“কেন কিনারা হলো না?” নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে প্রশ্ন মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২৩শে জানুয়ারি বাংলা সহ গোটা ভারতবর্ষে পালন করা হয় ভারতমাতার অন্যতম বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রত্যেক বছরের মতো এবারও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানানো হয়। রেড রোডের সুভাষ স্মরণের মঞ্চে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। সকলের উপস্থিতিতে নেতাজিকে সম্মান জানানোর পাশাপাশি, তাঁর উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো।

এদিন বক্তব্য রাখার সময়ে নেতাজির অন্তর্দান রহস্যের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন যে কেন এতদিন ধরে এই রহস্যের সমাধান হয়নি। এখানেই শেষ নয়, আজকের দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি বলে আফসোস পর্যন্ত দেখান তৃণমূল সুপ্রিমো। বিস্তারিতভাবে বলতে গেলে, তিনি এই ইস্যুতে রীতিমতো কটাক্ষ করেন কেন্দ্র সরকারকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এখনো জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি দিনটিকে।” এরপরই অন্তর্দান রহস্যের প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, “উনি দেশ থেকে বেরিয়ে গেলেন কিন্তু আর ফেরেননি। আমরা ওনার জন্মদিনটা জানলেও মৃত্যু কবে হয়েছে তা জানি না। এখনো পর্যন্ত কেন কিনারা হলো না নেতাজির অন্তর্ধান রহস্যের?”

যদিও শুধু এই বিষয়টি নিয়ে নয়, আজ আরও একাধিক বিষয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে এই রহস্যের সমাধান হয় কিনা। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমম মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও পদক্ষেপ নেওয়া হয় কিনা কেন্দ্র সরকারের তরফ থেকে, সেই প্রশ্নও এখন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলের অন্দরে।

Releated Posts

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন মা হাসি রথ

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ঘাসফুল শিবিরকে দায়ী করলেন তাঁর মা হাসি রথ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পর…

ByByDebojit Mukherjee May 7, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করতে তৈরি করা হলো সিট

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্ত করতে রাজ্য পুলিশ ও সিআইডির দক্ষ আধিকারিকদের নিয়ে তৈরি করা হলো…

ByByDebojit Mukherjee May 7, 2026

“একটি গ্যাং ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর”: কুণাল ঘোষ

গেরুয়া শিবিরকে বিঁধে কুণাল ঘোষের অভিযোগ, রাজ্যে এই মুহূর্তে একটি ‘গ্যাং’ ঘুরছে যারা হামলা চালাচ্ছে তৃণমূল কর্মীদের উপর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

“মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা”: কুণাল ঘোষ

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া আসলে তাঁর প্রতিবাদের ভাষা। এটা সিম্বলিক। যেভাবে বহু আসনে গরমিল হয়েছে…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top