দেবজিৎ মুখার্জি: ভোটমুখী বাংলায় হইচই ফেলে দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ি সফর। রাজ্যের তরফ থেকে শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করা হয় নিরাপত্তা ও অন্যান্য কারণ তুলে ধরে, যা নিয়ে জনসম্মুখে ক্ষোভ উপড়ে দেন রাষ্ট্রপতি। ভোটের আগে বিজেপিও বিষয়টিকে হাতিয়ার করে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ তোলে।
এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির হাতে, আদিবাসীদের উন্নয়নের জন্য কি কাজ করা হয়েছে, তা তুলে দিতে চায় তৃণমূল কংগ্রেস। একাধিকবার সাক্ষাতের জন্য চিঠি পাঠানো হয় শাসক শিবিরের তরফ থেকে। কিন্তু রাষ্ট্রপতির তরফ থেকে মেলেনি, যা কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গ রাজনৈতিক মহলে। শিলিগুড়ি সফরে যে তিক্ততা তৈরি হয়েছে, তারই আঁচ পড়েছে কিনা, সেই প্রশ্ন মূলত উঠতে শুরু করেছে।
তৃণমূল সূত্র মারফত জানা গিয়েছে যে গত বৃহস্পতিবার দলের সাংসদরা, আদিবাসী উন্নয়নের খতিয়ান তুলে ধরার জন্য, প্রথম চিঠি পাঠিয়েছিলেন। তবে তা খারিজ করে দেওয়া হয়। বৈঠকের জন্য সময় দেওয়া এই মুহূর্তে সম্ভব নয় বলে জানানো হয় রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে। দ্বিতীয়বারও সময় চেয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু তাতেও মেলেনি জবাব। এমন পরিস্থিতিতে দলের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে রাইসিনা হিলসে আগামী সপ্তাহে তৃতীয় চিঠি পাঠানোর। এবার দেখার যে এবার রাষ্ট্রপতি সময় দেন কিনা। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আদিবাসী ভোটব্যাঙ্ককে নিজের হাতে রাখতে চায়, ঘাসফুল শিবির।



By










