• Home
  • জেলার খবর
  • “অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে” সাংবাদিক বৈঠকে বললেন জ্ঞানেশ কুমার

“অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে” সাংবাদিক বৈঠকে বললেন জ্ঞানেশ কুমার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পা রেখেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চ। এই সফরে মন্দিরে মন্দিরে পূজো দেওয়ার পাশাপাশি একাধিক বৈঠক কর্মসূচি করা হয়। মঙ্গলবার সবশেষে সাংবাদিক বৈঠকে নিজের মতামত তুলে ধরেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোট পরিস্থিতি কেমন, তা জানানোর পাশাপাশি এই আশ্বাসও দেন যে বৈধ ভোটারদের নাম বাদ পড়বে না।

জ্ঞানেশ কুমারের মতে, রাজ্যের যা আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেটা সন্তোষজনক তুলনামূলকভাবে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে নির্বাচন হবে অবাধ এবং শান্তিপূর্ণ।” তবে এর সঙ্গে তিনি এই বিষয়েও সতর্ক করে দেন যে কোনরকম উস্কানি মেনে নেওয়া হবে না। মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, “বরদাস্ত করা হবে না কোনরকমের কোনও উস্কানি।”

গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছিল ভোট পরবর্তী হিংসার চিত্র। তবে গত লোকসভা নির্বাচন ভোটের উপর শান্তিপূর্ণভাবে হয়। একজনেরও মৃত্যুর খবর মেলেনি ভোট বা ভোট পরবর্তী হিংসায়। এবারও সেই ধারা ধরে রাখতে মরিয়া কমিশন। সেই কারণে জ্ঞানেশ কুমারের তরফ থেকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে আধিকারিকদের কমিশনের নির্দেশ অনুযায়ী কাজের কথা। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনও রাজনৈতিক দল বা নেতার নির্দেশ অনুযায়ী কাজ করলে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, সকল পুলিশ সুপারদের হিংসা দেখলেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় যাতে উস্কানিমূলক প্রচার বা গুজব না হয়, সেদিকে নজর রাখার। এমন কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির পথে হাঁটবে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top