• Home
  • জেলার খবর
  • “হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে” নন্দীগ্রামে বললেন শুভেন্দু

“হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে” নন্দীগ্রামে বললেন শুভেন্দু

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: রবিবার রানিচক সমবায়ে জয় পায় ঘাসফুল শিবির। এরপর রাত্রিবেলায় বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায় ঘটনাকে ঘিরে। সোমবার সকালে আক্রান্তদের বাড়িতে যান বিজেপি বিধায়ক, তথা বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী এবং হিন্দুদের এক হওয়ার কথা বলেন। এখানেই শেষ নয়, প্রত্যেক হিন্দু বাড়িতে ধ্বজা ওড়ানোর পাশাপাশি এলাকা সিসিটিভি ক্যামেরায় ভরিয়ে দেওয়ার কথাও বলেন।

শুভেন্দু অধিকারী বলেন, “কাল সকালের মধ্যে সমস্ত হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে। একেবারে আলাদা করে দাও এখানকার জেহাদী-মৌলবাদীদের। সিসি ক্যামেরা লাগাও সমস্ত জায়গায়।” শুধু তাই নয়, তিনি আরো বলেন, “ভালো ক্যামেরা নিয়ে এসো কলকাতা থেকে। যত টাকা লাগবে, আমি দেব। আমার এমএলএ অফিসে থাকবে সমস্ত সিসিটিভির নিয়ন্ত্রণ। মাইক লাগাও সমস্ত মন্দিরে। পুরো গ্রামে বিতরণ করা শাঁখ।”

প্রসঙ্গত, রবিবার রানিচক সমবায় ভোটে বড় ব্যবধানে জেতে তৃণমূল কংগ্রেস। ৪৫টি আসনের মধ্যে ২৮টি জায়গায় ঘাসফুল শিবিরের দখলে। বলতে গেলে, ভরাডুবি হয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারের গড়ে তৃণমূলের এই জয় বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির। সেক্ষেত্রে এবার বিজেপি যে ভেবেচিন্তে ঘুঁটি সাজাবে, তা বলাই বাহুল্য। অনেকের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাস্রয় মডেল গেম চেঞ্জার হয়ে দাঁড়াতে পারে। এবার দেখার বিষয় যে এবারের ভোটে নন্দীগ্রাম বিজেপির থেকে ছিনিয়ে নিতে পারে কিনা তৃণমূল। নাকি ফের তা যাবে গেরুয়া শিবিরের দখলে? তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top