• Home
  • জেলার খবর
  • নারী নিরাপত্তায় বিশেষ জোর, শনিবার চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক মোবাইল’

নারী নিরাপত্তায় বিশেষ জোর, শনিবার চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক মোবাইল’

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নারী নিরাপত্তার বিষয়ে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা দেওয়া হয়েছে তিলোত্তমা কলকাতাকে। ভোটের আগে এবার সেই বিষয়ে ফের জোর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশ। শনিবার থেকে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক মোবাইল’। নিজের এক্স হ্যান্ডেল থেকে শনিবার পোস্ট করে তিনি বার্তা দেন।

নিজের এক্স হ্যান্ডেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “গর্বের সঙ্গে বলছি যে কলকাতার মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তোলার লক্ষ্যে কলকাতা পুলিশের তরফ থেকে চালু করা হচ্ছে আরও দুটি উদ্যোগ।” এরপরই সেই উদ্যোগ প্রসঙ্গে সবটা জানান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। নারী সুরক্ষার জন্য কি কি করা হচ্ছে, সেটাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী লেখেন, “একাধিক মহিলা চালিত পিঙ্ক বুথ শুরু করা হবে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে। শনিবার থেকেই চালু হবে। যেকোনো সাহায্যের জন্য আমার বোনেরা এই বুথগুলিতে কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সরাসরি। দ্বিতীয়ত, রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত একাধিক মহিলা পুলিশ ভ্যান ডিউটিতে থাকবেন আজ সন্ধ্যা থেকেই। আমার চাকরি করা বোনেরা রাতে ইএম বাইপাস সহ যেই রাস্তাগুলি দিয়ে যান, সেখানে ঘুরবে।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “বছরের পর বছর কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহরের জায়গা ধরে রেখেছে। আমি নিশ্চিত যে একই ধারাকে আগে নিয়ে যাবে এই দুই উদ্যোগ।”

‘পিঙ্ক বুথ’এর ক্ষেত্রে এই বিশেষ বুথ রাতভোর চালু থাকবে। অন্তত একজন করে পুলিশ আধিকারিক এর দায়িত্বে থাকবেন এবং সঙ্গে থাকবেন ৩-৫ জন মহিলা পুলিশকর্মী। অতিরিক্ত রাতে কোন মহিলা বিপদে পড়লে সাথে সাথে পৌঁছে যেতে পারবেন বুথে এবং সেখানে থাকা মহিলা পুলিশকর্মীরাই সংশ্লিষ্ট থানায় তাঁকে নিয়ে যাবেন। অন্যদিকে ‘পিঙ্ক মোবাইল’এর ক্ষেত্রে মহিলা পুলিশকর্মী ও আধিকারিকরা থাকবেন এই ঘুরতে থাকা গাড়িতেও। কোনও মহিলার বিপদে পড়ার খবর পেলেই সেই গাড়ি সেখানে সঙ্গে সঙ্গে চলে যাবে। এমনকি যদি কোনও মহিলা বাড়ি যাওয়ার জন্য গাড়ি না পান অতিরিক্ত রাতে, তাহলে তাঁদের বাড়ি পৌছে দেওয়া হবে ‘পিঙ্ক মোবাইল’এর মাধ্যমে।

লালবাজার সুত্র মারফত জানা গিয়েছে যে এই ‘পিঙ্ক বুথ’ তৈরি করা হবে শহরের দশটি ডিভিশনেই। প্রতি ডিভিশনে থাকবে দুটি করে। প্রথম উত্তর কলকাতায় চালু করা হলেও ধীরে ধীরে তা তৈরি করা হবে গড়িয়াহাট, রাসবিহারী, পার্ক সার্কাস, মধ্য কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায়। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলি ঠিক করা হয়েছে এই বুথ তৈরি করার ক্ষেত্রে। শনিবার ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক মোবাইল’ উদ্বোধনের সম্ভাবনা রয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের দ্বারা।

Releated Posts

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top