নিউজ ডেস্ক: বাংলাদেশের জন্য কি সত্যিই দরদ রয়েছে পাকিস্তানের? পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি দাবি করেছিলেন যে দেশের সরকার বললে তারাও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে। কিন্তু এত সবকিছুর পর বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান। স্বাভাবিকভাবেই এই দল ঘোষণার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা ক্রিকেট মহলে। বলা ভালো, এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে পাকিস্তান ঠিক কি চাইছে?
কারা জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে? সলমন আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খোয়াজা মোহাম্মদ নাফে, মহম্মদ নওয়াজ, মহম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক
প্রসঙ্গত, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মহসিন নকভি বলেন, “প্রথম থেকেই আমরা বলে আসছি যে অন্যায় হচ্ছে বাংলাদেশের সঙ্গে। যেভাবে সম্ভব ওদের খেলাতে হবে বিশ্বকাপে। ওরা বড় অংশীদার বিশ্বকাপের। ওদের সঙ্গে যে অন্যায়টা হচ্ছে, তা মেনে নেওয়া হবে না।” এরপরই হুংকারের সুরে পাক বোর্ডের প্রধান বলেন, “যদি পাক সরকার বলে, তাহলে আমরাও খেলতে যাব না। তাহলে ২২ নম্বর দল তৈরি করুন আপনারা। এই সিদ্ধান্তটা সরকারকেই নিতে হবে এবং আমরা তাদের সঙ্গে কথা বলব।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। আসন্ন ২০ ওভারের বিশ্বকাপের আগে নতুন কোনও টুরিস্ট দেখা যায় কিনা, সেটাই এখন আলোচনার বিষয়। তবে বাংলাদেশের বাজ পড়া যে গোটা ক্রিকেট মহলে হইচই ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।



By














