• Home
  • জেলার খবর
  • “ভোট চোর” বিজেপির বিরুদ্ধে ধরনা মঞ্চের কাছে লিফলেট বিলির অভিযোগ মমতার

“ভোট চোর” বিজেপির বিরুদ্ধে ধরনা মঞ্চের কাছে লিফলেট বিলির অভিযোগ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এসআইআরের জেরে বাদ পড়েছে অজস্র বৈধ ভোটারের নাম। তার প্রতিবাদ জানিয়ে ধর্মতলায় ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। প্রতিনিয়তই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আক্রমণ করে চলেছেন তৃণমূল সুপ্রিমো ও দলের অন্যান্য প্রভাবশালীরা। চতুর্থদিনও তার ব্যতিক্রম হলো না। মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মঞ্চের আশেপাশে লিফলেট বিলি করছে গেরুয়া শিবির। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ধরনা মঞ্চের কাছে বিজেপি লিফলেট বিলি করাচ্ছে। হাতেনাতে ধরতে হবে এদের।” বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, “গলায় দড়ি দিয়ে ওদের মরা উচিত। ভোট চোর। এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দায়িত্ব দিচ্ছি শশী পাজাকে। অধিকার নেই ওদের এখানে ঢোকার।” তাঁর সংযোজন, “ফোঁস করতে হয় যদি অন্যায় করে। ধরুন এদের হাতেনাতে।”

তৃণমূল সুপ্রিমো আরো বলেন, “আমি সকলকে সতর্ক করছি। নজর রাখুন ধরনার জায়গায়। ওরা কোথায় গেল? মনে হয় পালিয়েছে। এদের ধরতেই হবে আমাদের।” এরপরই সেই চত্বরে তল্লাশি চালানো হয় এবং একজনকে ধরা হয়। গেরুয়া শিবিরের ‘ব্রিগেড চলো’ লিফলেট পাওয়া গিয়েছে এলাকার চায়ের দোকান থেকে। এবার দেখার বিষয় যে এই ঘটনায় আগামীদিনে আর কি হয়। জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top