• Home
  • জেলার খবর
  • কয় দফায় এবারে বাংলার বিধানসভা নির্বাচন? জবাবে যা বললেন জ্ঞানেশ কুমার…..

কয় দফায় এবারে বাংলার বিধানসভা নির্বাচন? জবাবে যা বললেন জ্ঞানেশ কুমার…..

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। দিকে দিকে চলছে শাসক থেকে বিরোধী, দুই শিবিরের প্রচার পর্ব। একে অপরকে টেক্কা দেওয়ার লক্ষ্যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে যাচ্ছে সকল দল। বলা ভালো, বাংলার মসনদকে পাখিরচোখ করে নিজেদের সবটা দিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম, কংগ্রেস সকলেই।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে এবার কটা দফায় হবে নির্বাচন। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে, রাজ্যের ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে এসে, বৈঠক করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ফুল বেঞ্চ। সেখানে এক থেকে দুই দফায় নির্বাচন করানোর দাবি তোলা হয়েছে। তবে এবার বিষয়টি পরিষ্কার করলেন মুখ্য নির্বাচন কমিশনার এবং জানালেন রাজ্যে কয় দফায় হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচন। 

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই তাঁর কথা হয়েছে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সকল রাজনৈতিক দলের সঙ্গেই আমাদের কথা হয়েছে। এবার কত দফায় ভোট করা হবে বাংলায়, সেই সিদ্ধান্ত নির্ভর করছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর। দিল্লি ফিরে রিভিউ মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।” বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আগামী সপ্তাহে ঘোষনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কমিশন দায়বদ্ধ অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে।

Releated Posts

“কণ্ঠরোধ করতে পারবে না কোনও পরিকল্পিত হামলা”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, এই ঘটনায় বড়সড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। তাঁর হুঁশিয়ারি, তাঁর কণ্ঠরোধ…

ByByHafizur Rahaman Jun 20, 2026

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top