• Home
  • জেলার খবর
  • অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য নিয়ে সরব ফব-কংগ্রেস-এসইউসিআই

অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য নিয়ে সরব ফব-কংগ্রেস-এসইউসিআই

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার মন্তব্য নিয়ে সরব তাঁর ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস ও এসইউসিআই। ফবের বক্তব্য, “ওরা ভয় পায় নেতাজিকে। এমন মন্তব্য অচিরেই ওদের পতন ডেকে আনবে।” প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্যের বক্তব্য, “সুভাষচন্দ্র বলিষ্ঠ পদক্ষেপ করেছিলেন হিন্দু মহাসভার সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। সুতরাং তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে আরএসএস, বিজেপি, এটাই স্বাভাবিক।” এছাড়া প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে এসইউসির ছাত্র সংগঠন ডিএসওর তরফ থেকে।

Scroll to Top