• Home
  • অটোমোবাইল ও টেক
  • বাজারে এল ই-স্কুটারের ‘কিং’! ব্যাটারিতে পুরো ৮ বছরের ওয়ারেন্টি দিচ্ছে E3 Trion, সিঙ্গেল চার্জে যাবে ১৬৫ কিমি

বাজারে এল ই-স্কুটারের ‘কিং’! ব্যাটারিতে পুরো ৮ বছরের ওয়ারেন্টি দিচ্ছে E3 Trion, সিঙ্গেল চার্জে যাবে ১৬৫ কিমি

Image

ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে গ্রাহকদের প্রধান চিন্তার বিষয় থাকে ব্যাটারি। সাধারণত বাজারে জনপ্রিয় ইলেকট্রিক বাইক বা স্কুটারের ব্যাটারিতে তিন থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে। তবে এই বড় সমস্যার সমাধান নিয়ে এবার বাজারে এল E3 Electric-এর নতুন ই-স্কুটার E3 Trion।

তিনটি ভ্যারিয়েন্টে সেরা পারফরম্যান্স

E3 Trion মডেলটি C1, C1X এবং C2—এই তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। C1 মডেলে রিমুভেবল ব্যাটারিসহ ১০৮ কিমি রেঞ্জ মিলবে। C1X মডেলটি সর্বোচ্চ ১৬৫ কিমি রেঞ্জ দেবে। অন্যদিকে C2 টপ মডেলটিতে ঘণ্টা ৮২ কিমি টপ স্পিড পাওয়া যাবে।

৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি ও স্মার্ট ফিচারস

তিনটি ভ্যারিয়েন্টেই মিলবে অভাবনীয় ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি। সাথে থাকছে IP69 Weather Protection, LED প্রজেক্টর হেডলাইট এবং ৫ ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে।

_______

Scroll to Top