• Home
  • জেলার খবর
  • প্রতিনিয়ত বাড়ছে ফাটল, আইএসএফকে সমর্থন করতে রাজি নয় ফরওয়ার্ড ব্লক

প্রতিনিয়ত বাড়ছে ফাটল, আইএসএফকে সমর্থন করতে রাজি নয় ফরওয়ার্ড ব্লক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এগিয়ে আসছে আসন্ন বিধানসভা নির্বাচনের দিন। গোটা রাজ্যজুড়ে চলছে সকল রাজনৈতিক দলের জোড় প্রস্তুতি। তবে দিন যত এগিয়ে আসছে, ততই জোট সংক্রান্ত বিষয়ে অস্বস্তি ও জটিলতা বাড়ছে বাম শিবিরে। নওশাদ সিদ্দিকীর আইএসএফের সঙ্গে সিপিএম জোটে যেতে রাজি হলেও আপত্তি রয়েছে শরীকদের। রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে আইএসএফের সঙ্গে বোঝাপড়ার বিষয়ে নেই।

রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ছিল দুই দিনের রাজ‌্য কমিটি ও রাজ‌্য সম্পাদকমণ্ডলীর বৈঠক। ৩২টি আসনের দাবি থেকে তারা সরে আসবে না বলে জানিয়েছে। পাশাপাশি, এটাও পরিষ্কার করে দিয়েছে যে বামফ্রন্টগতভাবে ময়দানে নামা নিয়ে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু আইএসএফের সঙ্গে বোঝাপড়া করা নিয়ে আপত্তি আছে। ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা সমর্থন করবে না আইএসএফকে এবং কোথাও যদি আইএসএফ প্রার্থী থাকে সিপিএমের বদলে, তাহলে তারা তাঁকে ভোট দেবে না। 

এছাড়া সিপিএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লক আপাতত ২২টি আসন নিয়ে একমত হয়েছে। তবে বাকি আসন নিয়ে আরো আলোচনা করা হবে বলে জানিয়েছে তারা। অর্থাৎ তেমনটা হলে যেই আসনগুলি ছাড়া হয়েছে আইএসএফের জন্য, সেখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেওয়ার পথে হাঁটতে পারে। সবমিলিয়ে, জোট নিয়ে মতপার্থক্য অব্যাহত এবং এটি একটি বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাম শিবিরে।

রাজনৈতিক মহলের মতে, এমনিতেই গত বিধানসভা নির্বাচনের পর থেকে বামেদের অবস্থা বাজে থেকে অতি খারাপের পর্যায়ে চলে গিয়েছে। তার উপর যদি জোট নিয়ে এই সমস্যা চলতে থাকে, তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের অবস্থা আরো শোচনীয় হবে। সেক্ষেত্রে দেখার বিষয় যে কিভাবে এবার এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে কিভাবে সকলকে এক ছাদের তলায় আনে বামেরা, সেদিকেই এখন নজর রয়েছে গোটা রাজ্যের।

Releated Posts

“শুভেন্দুদা আপনাকে আপনার ঘরে ঢুকেই হারিয়েছেন” মমতাকে নিশানা করে বললেন শাহ

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “মমতাজি, আপনি তো বলতেন যে আপনি ভবানীপুরের ঘরের মেয়ে। মনে রাখুন, শুভেন্দুদা…

ByByDebojit Mukherjee May 8, 2026

মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর বিশেষ বার্তা শুভেন্দুর

রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর বিশেষ বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার করে দেন যে আমির…

ByByDebojit Mukherjee May 8, 2026

দলের ৫ মুখপাত্রকে শোকজ তৃণমূলের

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার পর তাঁরা জনসম্মুখে ক্ষোভ উগরে দিয়েছিলেন দলে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। সুতরাং ঘাসফুল…

ByByDebojit Mukherjee May 8, 2026

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

রাজ্যের সর্বোচ্চ নেতার দায়িত্ব কাকে দেওয়া যায়, তা ঠিক করতে কলকাতার মাটিতে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।…

ByByDebojit Mukherjee May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top