বিতর্কিত নিদান অর্জুনের, পাল্টা দিল তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তেজনা একেবারে অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে রাজ্যবাসীর। এখন থেকেই যে বাংলা একটা যুদ্ধের ময়দানে রূপ নিচ্ছে, তা না বললেও বোঝা যায়। একাধিক ইস্যুকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। পাশাপাশি, পরের পর সভা করে যাচ্ছে সকল দল। এক কথায় বলতে গেলে, বাংলায় যে ভোটের হাওয়া বইছে, তা বেশ স্পষ্ট। 

এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। কী বক্তব্য তাঁর? সম্প্রতি, এক জনসভা থেকে তিনি বলেন যে তৃণমূল কর্মীদের বাড়িতে নিমন্ত্রণ পেলে সেখানে যেন না যাওয়া হয়। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের এই দাপুটে নেতা এই নিদানও দেন যেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মনে রাগ ও ঘৃণা রাখা হয়। তিনি বলেন, “একরকম যুদ্ধ ঘোষণা করে দিতে হবে তৃণমূলের বিরুদ্ধে। যদি কোনও তৃণমূল কর্মীর বাড়িতে অনুষ্ঠান থাকে আর আপনাদের যদি নিমন্ত্রণ করা হয়, তাহলে যাবেন না আপনারা। ওদের সম্পর্কে মনে রাগ ও ঘৃণা রাখুন।”

যদিও এর পাল্টা দিতে দেরি হয়নি তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও। দলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে বলেন, “বয়কটের কথা উনি বলছেন, কিন্তু বয়কট উনি নিজে করতে পারবেন তো? তৃণমূলে আবার কবে না চলে আসেন। এত দ্রুত আকাশে আমাবস্যা-পূর্ণিমা হয় না, যত তাড়াতাড়ি উনি দল পাল্টান।” এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত দেবাংশু যা বলেছেন, সেটাই সত্যি হয় কিনা। বিধানসভা ভোটের পর ফের তৃণমূলে যোগ দেন কিনা অর্জুন সিং, সেটাই এখন দেখার।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top