• Home
  • জেলার খবর
  • বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে ইটবৃষ্টি-বোমাবাজি টিকিয়াপাড়ায়

বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে ইটবৃষ্টি-বোমাবাজি টিকিয়াপাড়ায়

Image

দেবজিৎ মুখার্জি, হাওড়া: বিরিয়ানি কেনা নিয়ে চরম অশান্তির সাক্ষী হল হাওড়ার টিকিয়াপাড়া এলাকা। দুই পক্ষের কথা কাটাকাটি পরিণত হয় হাতাহাতিতে এবং তারপর তা নেয় উগ্র রূপ। ইটবৃষ্টি থেকে শুরু করে বিশাল বোমাবাজি চলে এলাকায়। দোকানপাট পর্যন্ত ভাঙচুর করা হয়। রাত একটার পর অশান্তি লেগেছে বলে জানা গিয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বলা ভালো, রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেখানে।

যদিও পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ-র‍্যাফ। শুধু তাই নয়, পুলিশ পিকেট বসানোর পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে এলাকায়। এই পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, বোমাবাজির ফলে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর হয়েছে। ঘটনার জেরে কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। কটাক্ষের সুরে তিনি বলেন, “এটাই তো বাংলা।” এরপর তিনি বলেন, “সবাই জানে কারা বোমা মারছে আর কারা খাচ্ছে। কারা মারছি, সেটা সবাই জানে। কারা থাকে টিকিয়াপাড়াতে? সবাই জানে কারা বিরিয়ানি বানায় আর কারা বোমা বাঁধে বা তা বানানো হয় কাদের অনুপ্রেরণায়।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত নতুন কোন তথ্য বেরিয়ে আসে কিনা এই ঘটনা থেকে। তবে এটা হওয়ার জেরে যে গোটা এলাকায় একটা চাপা উত্তেজনা চলছে, তা না বললেও চলে। বলা ভালো, তা বেশ স্পষ্ট। এক্ষেত্রে দেখার আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top