• Home
  • জেলার খবর
  • দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছানো যাবে মাত্র ৬ ঘন্টায়! বড় ঘোষণা রেলমন্ত্রীর

দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছানো যাবে মাত্র ৬ ঘন্টায়! বড় ঘোষণা রেলমন্ত্রীর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বড় ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। এবার দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছানো যাবে মাত্র ৬ ঘন্টায়। শুক্রবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী জানান যে শীঘ্রই বুলেট ট্রেন পরিষেবা চালু হতে পারে এই রুটে। এখানেই শেষ নয়, তিনি এই আশ্বাসও দেন যে রাজ্যে ৬০টি নয়া ট্রেন চালু হবে আগামী ৫ বছরে।

তিনি আরও বলেন, প্রশাসনিক জটিলতা ও অনুমতির অভাবে থমকে গিয়েছিল অতীতে নানা রেল প্রকল্পের কাজ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি এও দাবি করেন যে কলকাতা মেট্রোর সম্প্রসারণে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে গত ১২ বছরে এবং জারি থাকবে গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলার কাজ।

অশ্বিনী বৈষ্ণব আরো জানান, পরিকল্পনা নেওয়া হয়েছে বাংলাজুড়ে ১০২টি স্টেশনের আধুনিকীকরণ ও পুনর্নির্মাণের, যার মধ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে দশটি স্টেশনে। বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত ট্রেন পরিষেবার প্রসঙ্গ তুলে রেলমন্ত্রী বলেন, কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ পৌঁছে দিতে আধুনিক রেল ব্যবস্থার সুবিধা।

Releated Posts

দুর্ঘটনার মুখে পড়লেন বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য

জানা গিয়েছে, তিনি মাথায় গুরুতর আঘাত পান পা পিছলে পড়ে গিয়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়…

ByByHafizur Rahaman Jun 6, 2026

আগামী ১৯ জুন পর্যন্ত শওকতকে থাকতে হবে এনআইএ হেফাজতেই

ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ এনআইএ কোর্টের তরফ থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে আগামী ১৯…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“নতুন জেল বানাতে হবে” তৃণমূল নেতাদের গ্রেফতারিকে কটাক্ষ দিলীপের

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: পালাবদলের পর রাজ্যের নানা প্রান্তে তৃণমূল নেতাদের গ্রেফতারিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ…

ByByHafizur Rahaman Jun 6, 2026

তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের মেয়রের দায়িত্ব পেতে পারেন শোভন

রবিবার ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে দুপুর ৩টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসছেন কলকাতার কাউন্সিলর ও দলের গুরুত্বপূর্ণ…

ByByHafizur Rahaman Jun 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top