• Home
  • দেশ
  • Amitabh Bachchan: ‘ইনকিলাব শ্রীবাস্তব’ থেকে ‘বচ্চন’; অমিতাভও নয়, বচ্চনও নয়! 

Amitabh Bachchan: ‘ইনকিলাব শ্রীবাস্তব’ থেকে ‘বচ্চন’; অমিতাভও নয়, বচ্চনও নয়! 

'Inkilab Srivastava' to 'Bachchan'; neither Amitabh, nor Bachchan!

বলিউডের শহেনশাহ অমিতাভ বচ্চনের আসল নাম ইনকিলাব শ্রীবাস্তব। ‘বচ্চন’ তাঁর পদবি নয়, বরং পরিবারের সাহিত্যিক ছদ্মনাম। এই তথ্য নিজেই ‘বিগ বি’ কৌন বনেগা ক্রোড়পতি (KBC) শোতে জানান।

শৈশবে প্রথম স্কুল ‘সেন্ট মেরি’স কনভেন্ট’-এ ভর্তি হওয়ার সময় তাঁর বাবা, বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন, জাতপাত ও বর্ণপ্রথার বিরোধী ছিলেন। ভর্তি ফর্মে ‘জাতি বা বর্ণ’ কলামে তিনি ‘আমাদের জাতি বচ্চন’ লিখে দেন। এভাবেই ‘বচ্চন’ নামটি পরিবারে পরিচয় হয়ে ওঠে।

হরিবংশ রাই বচ্চন ও তেজী বচ্চনের দুই সন্তান অমিতাভ এবং অজিতাভ বচ্চন। অমিতাভের বলিউডে প্রথম সিনেমা ছিল ‘সাত হিন্দুস্তানি’। শুরুতে একাধিক ছবি ফ্লপ হলেও সত্তরের দশকের শেষের দিকে ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’, ‘কালা পত্থর’ এর মতো সুপারহিট ছবি তাঁর ভাগ্য বদলে দেয়।

‘অ্যাংরি ইয়ং ম্যান’ অবতারে ভারতীয় চলচ্চিত্র জগতে ‘শহেনশাহ’ হিসেবে প্রতিষ্ঠিত হন অমিতাভ বচ্চন।

Scroll to Top