কালজয়ী সিনেমা ‘রাম তেরি গঙ্গা ময়লি’ মুক্তির ৪১ বছর পূর্ণ হয়েছে। এই বিশেষ মুহূর্তে পরিচালক রাজ কাপুর ও ছবির শুটিংয়ের নানা অজানা স্মৃতি শেয়ার করেছেন প্রবীণ অভিনেত্রী মন্দাকিনী। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ব্লকবাস্টার ছবির একটি পোস্টার সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
মন্দাকিনী ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, “এত বছর ধরে আপনারা এই ছবিটিকে যে ভালোবাসা দিয়েছেন, তা আমার কাছে বিশেষ। আমি প্রতিদিন ছবি সম্পর্কিত বহু স্মৃতি ও গল্প পাই, যা অনেকেই আগে শোনেননি।”
তিনি ঘোষণা করেছেন, পুরো সপ্তাহটি ‘রাম তেরি গঙ্গা ময়লি’ এবং ভক্তদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সেটের পরিবেশ, শুটিংয়ের অভিজ্ঞতা ও নানা অজানা ঘটনা শেয়ার করবেন।
ভক্তদের কাছে তিনি প্রশ্নও তুলে ধরেছেন, “এই ছবির মুক্তির সঠিক তারিখটি কত?” এবং সেই বিশেষ দিনে লাইভ আসবেন।
ছবির সংক্ষিপ্ত কাহিনি:
রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা ময়লি’ ছবিতে ‘গঙ্গা’ নামে এক সরল পাহাড়ি তরুণীর করুণ গল্প উঠে এসেছে। স্বামী ছেড়ে যাওয়ার পর গঙ্গা সন্তানের ভবিষ্যতের আশায় কলকাতার পথে রওনা দেয়, কিন্তু প্রতারণার শিকার হয়ে নিষিদ্ধপল্লীতে পতিত হয়। ছবিটি ভারতীয় চলচ্চিত্রে এক ইতিহাস সৃষ্টি করেছিল।



By











