বদলের বাংলায় এবছর স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গে নামছে কেন্দ্রীয় বাহিনী। ১৫০০ পুলিশকর্মীর সঙ্গে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেড রোডের নিরাপত্তা দেবে। ১২টি ওয়াচ টাওয়ার ও ১১টি বাঙ্কার তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ও কম্যান্ডোরা নজরদারি চালাবে।
শুক্রবার সকালে রেড রোডে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন, তাই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলকাতাজুড়ে অতিরিক্ত প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে। রেড রোডকে ১৩টি জোনে ভাগ করে প্রতিটি জোনের দায়িত্বে একজন ডিসি থাকবেন। ৮০টি সেক্টর ও ১৩টি জোনের নিরাপত্তায় অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি ও ৪০ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দায়িত্ব পালন করবেন।
শহরে টহল দেবে ৯টি পিসিআর ভ্যান, ৩টি কুইক রেসপন্স টিম। ১৯টি পুলিশ পিকেট থাকবে শহরে, মেট্রোরেল স্টেশনে ২৫টি, বাজার ও শপিং মলে ২৪টি পিকেট, কালীঘাট মন্দির ও সাতটি ধর্মস্থানে নিরাপত্তা থাকবে।
২৩টি গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং চলবে। অতিরিক্ত সিসিটিভির নজরদারি, পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াডের পরীক্ষা শুরু হয়েছে। সাদা পোশাকের পুলিশ দর্শকদের মধ্যে মিশে নজরদারি করবেন। হোটেলগুলিতেও চেকিং চলছে। রেড রোড ও ময়দান সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে।
হেডলাইন:



By











