কলকাতা:
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাতে লেজার আলোর ঝলকানি পাইলটকে বিভ্রান্ত করে আন্তর্জাতিক বিমানটির অবতরণে সমস্যা সৃষ্টি করে। মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএচ-১৮৪ ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে আসছিল এবং রাত ১১টা ২০ মিনিট নাগাদ অবতরণের কথা ছিল। তবে অবতরণের সময় রানওয়েতে প্রায় আট নটিকাল মাইল দূরে লেজারের আলো দেখে দিকভ্রান্ত হন পাইলট, যার ফলে বিমানটি বাধ্য হয়ে আকাশেই কয়েক মিনিট চক্কর কাটে।
এটাও পড়ুনঃ ভোল বদলাবে যাদবপুর স্টেশনের! যাত্রীদের সুবিধার্থে পূর্ব…
পুনরায় রাত ১১টা ২৫ মিনিট নাগাদ নিরাপদে ১৯এল রানওয়েতে অবতরণ করে বিমানটি এবং ৫৭এল পার্কিং বেতে পার্ক করা হয়। বিমানের মধ্যে ছিলেন প্রায় ১৫৯ জন যাত্রী ও সাতজন কেবিন ক্রু।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনায় অগাস্টের টাকা কবে ঢুকবে? বড় ঘোষণা…
বিমান সংস্থা এই ঘটনা নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষও NSCBI থানায় অভিযোগ করে। এই ধরনের লেজার আলো দ্বারা বিভ্রান্তির ঘটনা পূর্বেও একাধিকবার ঘটেছে এবং এর ফলে জনসচেতনতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।



By











