• Home
  • প্রযুক্তি ও চাকরি
  • বিশ্বজুড়ে ভিসায় বড়সড় ছাঁটাই! এআই-এর ধাক্কায় চাকরি হারালেন ২৬০০ কর্মী, ব্যাপক প্রভাব ভারতেও

বিশ্বজুড়ে ভিসায় বড়সড় ছাঁটাই! এআই-এর ধাক্কায় চাকরি হারালেন ২৬০০ কর্মী, ব্যাপক প্রভাব ভারতেও

Image

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর অজুহাতে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চরম আকার ধারণ করেছে ২০২৬ সাল। গুগল, মেটা, অ্যামাজন, ওরাকল এবং সিসকোর মতো দিকপাল টেক সংস্থাগুলোর পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল বিখ্যাত পেমেন্ট নেটওয়ার্ক সংস্থা ভিসা (Visa)।

উদ্বেগের বিষয় হলো, এই ছাঁটাইয়ের কোপ পড়েছে ভারতের বিপুল সংখ্যক প্রযুক্তিকর্মীর ওপর।

ভোর ৪টেয় ইমেইল ও অ্যাক্সেস বন্ধ: দুশ্চিন্তায় ভারতীয় কর্মীরা

প্রভাবিত কর্মীদের দেওয়া তথ্য ও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪টে থেকে কর্মীদের ছাঁটাইয়ের মেইল পাঠানো শুরু হয়। ইমেইল পাঠানোর কিছুদিনের মধ্যেই কর্মীদের সমস্ত অফিসিয়াল সিস্টেমের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়। বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই এবং হায়দ্রাবাদের ভিসা অফিসগুলো থেকে কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এসেছে। বেঙ্গালুরু টেক সেন্টারের প্রায় ১৪০০ কর্মী কাজ হারিয়েছেন বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে।

ব্যবসায়িক সংকট নয়, নেপথ্যে ‘এজেন্টিক এআই’ (Agentic AI)

সংস্থার তরফে জানানো হয়েছে, কোনো আর্থিক বা ব্যবসায়িক সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং যেসব ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা বেশি, সেগুলোতে সম্পদ পুনর্বন্টন করার জন্যই এই পুনর্গঠন।

ভিসার প্রধান নির্বাহী (CEO) রায়ান ম্যাকইনার্নি জানিয়েছেন, কাজের ধরন বদলে দিচ্ছে নতুন এআই প্রযুক্তি। মানুষ নির্ভর এআই থেকে সরে সংস্থাগুলো এখন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ‘এজেন্টিক এআই’ (Agentic AI)-এর দিকে ঝুঁকছে, যার কারণে বিশ্বজুড়ে কাজ হারাচ্ছেন কর্মীরা।

________

Scroll to Top