• Home
  • জেলার খবর
  • ভোটের আগে কমিশনের নির্দেশে কলকাতা পুলিশে বিশাল রদবদল

ভোটের আগে কমিশনের নির্দেশে কলকাতা পুলিশে বিশাল রদবদল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে আবারও আইনশৃঙ্খলা জোরদার করতে বড় পদক্ষেপ কমিশনের। বিশাল রদবদল কলকাতা পুলিশে তাদের নির্দেশে। একাধিক গুরুত্বপূর্ণ থানার ওসিদের করা হলো বদলি।

লালবাজার সূত্র মারফত জানা গিয়েছে যে বদলি করা হয়েছে ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক আধিকারিককে কমিশনারের ১৮১ ও ১৮২ নম্বর অর্ডার জারি করে। এই নির্দেশ অনুসারে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, এসটিএফ এবং স্পেশাল ব্রাঞ্চের মতো বিভাগে পাঠানো হয়েছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ থানার ওসিদের সরিয়ে।

গোয়েন্দা দফতরে বদলি করা হয়েছে পার্ক স্ট্রিট থানার ওসি হীরক দলপতিকে এবং সেই থানার ওসির দায়িত্ব পেয়েছেন নীলকান্ত রায়। গড়িয়াহাট থানায় আনা হয়েছে শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি রাজ কুমার মিশ্রকে। এন্টালি থানার অতিরিক্ত ওসি মনীশ সিংহকে দায়িত্ব দেওয়া হয়েছে বিজয়গঞ্জ বাজার থানার। এসটিএফ থেকে মনোজ দত্তকে ফিরিয়ে নতুন ওসি করা হয়েছে চেতলা থানার। এসটিএফে পাঠানো হয়েছে চেতলার আগের ওসি অমিতাভ সরকারকে। পারস্পরিক বদলি করা হয়েছে হেয়ার স্ট্রিট এবং ঠাকুরপুকুর থানার বর্তমান ওসিদের মধ্যে।

Scroll to Top